বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

Souvick

Home » বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—“বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো

পরিবেশে উপস্থিত বিভিন্ন ক্ষতিকর বায়ুদূষক মানুষের শরীরে নানারকম রোগের সৃষ্টি করে। বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাবগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো –

  • সালফার ডাইঅক্সাইড (SO₂) – বিষাক্ত সালফার ডাইঅক্সাইডের জন্য চোখ জ্বালা করে, বুকে দমবন্ধ ভাব আসে, শ্বাসকষ্টসহ শ্বাসতন্ত্রজনিত অন্যান্য সমস্যা দেখা যায়।
  • কার্বন মনোক্সাইড (CO) – মারাত্মক বিষাক্ত এই গ্যাসটি লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি-হিমোগ্লোবিন উৎপন্ন করে। কার্বক্সিহিমোগ্লোবিন কোশে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দেয়, ফলে মাথাযন্ত্রণা, বমিভাব, মাথাঘোরা ইত্যাদি রোগলক্ষণ দেখা যায়। এর প্রভাবে এমনকি মৃত্যুও ঘটতে পারে।
  • অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড (CO₂) – বেশিমাত্রায় শরীরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে কিছু কিছু শারীরিক অসুস্থতা দেখা যায়। যেমন – মাথাযন্ত্রণা, মাথাঘোরা, অস্বস্তি, শ্বাসকষ্ট, ঘর্মক্ষরণ, উচ্চ রক্তচাপ এবং কোমা ইত্যাদি।
  • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) – নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য কিছু শারীরিক অসুস্থতা দেখা যায়। যেমন – কাশি, বুকে যন্ত্রণা, শ্বাসকষ্ট, ফুসফুসে প্রদাহ এবং শ্বসনতন্ত্রজনিত অন্যান্য সমস্যা।
  • ধোঁয়া (Smoke) – ধোঁয়ার জন্য চোখ, নাক, ও গলা জ্বালা করে। ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধোঁয়াতে থাকলে হাঁপানি, কাশি ও ব্রংকাইটিস রোগ দেখা দেয়। এমনকি ফুসফুসের ক্যানসারও ঘটতে পারে।
  • অদাহ্য কার্বন কণা – অদাহ্য কার্বন কণা শরীরে প্রবেশ করলে কিছু সমস্যা দেখা দেয়, যেমন – শ্বাসনালির প্রদাহ, কাশি। এ ছাড়া হাঁপানি এবং ব্রংকাইটিসের মতো সমস্যাও দেখা দেয়।

আরও পড়ুন – অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ