অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?

কার্লাইল সার্কুলারের প্রতিবাদে ছাত্র নেতা শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর কলকাতায় অ্যান্টি-সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করার ‘অপরাধে’ সরকারি বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করাই ছিল অ্যান্টি-সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। তাছাড়া বক্তৃতা, সংগীত প্রভৃতির মাধ্যমে দেশবাসীর মধ্যে স্বদেশি চিন্তার প্রসার, বিদেশি পণ্যাগারের সামনে পিকেটিং, শহর ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে স্বদেশি বস্ত্র সরবরাহ করা প্রভৃতিও এই সংগঠনের কর্মসূচিভুক্ত ছিল।

অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

অ্যান্টি-সার্কুলার সোসাইটির ভূমিকা –

ছাত্রদের ব্যাপক অংশগ্রহণে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সরকার ছাত্র সমাজকে আন্দোলন থেকে দূরে রাখতে কার্লাইল সার্কুলার সহ মোট তিনটি সার্কুলার জারি করে।

অ্যান্টি-সার্কুলার সোসাইটির প্রেক্ষাপট –

সরকার এই আইন গুলি দ্বারা ছাত্রদের মিটিং-মিছিল ও সভাসমিতি বন্দেমাতরম ধ্বনি দেওয়া নিষিদ্ধ করে। নির্দেশ অমান্যকারী ছাত্রদের স্কুল,কলেজ থেকে বিতাড়িত করার সংস্থান ছিল এই আইনে।

অ্যান্টি-সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা –

কলকাতা রিপন কলেজের (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দের 4ঠা নভেম্বর প্রতিষ্ঠা করেন অ্যান্টি সার্কুলার সোসাইটি। তিনি সম্পাদক এবং কৃষ্ণকুমার মিত্র ছিলেন এর সভাপতি।

অ্যান্টি-সার্কুলার সোসাইটির কার্যাবলি –

এই সোসাইটির প্রধান উদ্দেশ্য ছিল – ছাত্রদের ঐক্যবদ্ধ করে স্বদেশী আন্দোলনে যুক্ত রাখা, ছাত্রদের উৎসাহিত করা, সরকারি স্কুল-কলেজ থেকে বিতাড়িত ছাত্রদের শিক্ষার বিকল্প ব্যবস্থা করা প্রভৃতি।

অ্যান্টি-সার্কুলার সোসাইটির সক্রিয়তা –

অ্যান্টি-সার্কুলার সোসাইটি ব্রিটিশ বিরোধী ছাত্র আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে। শচীন্দ্রপ্রসাদ নিয়মিত ছাত্রদের সংঘবদ্ধ করার কাজ চালিয়ে যান। ফলে সরকার ক্ষুব্ধ হয়ে তাকে 1908 খ্রিস্টাব্দে গ্রেফতার করে রাওয়ালপণ্ডি জেলে বন্দি রাখে।

অ্যান্টি-সার্কুলার সোসাইটির উপসংহার –

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অ্যান্টি-সার্কুলার সোসাইটির গুরুত্ব অপরিসীম। এটি ছিল সরকারের ছাত্র বিরোধী বিভিন্ন সার্কুলারের যোগ্য জবাব। অ্যান্টি সার্কুলার সোসাইটির মাধ্যমে স্বদেশি আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করেছি। এই “অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

জলদূষণের কুফলগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)