দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?

দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?

1923 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে লীলা নাগ (পরবর্তীকালে বিপ্লবী অনিল রায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে লীলা রায় নামে পরিচিত হন) ঢাকায় ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেন।

দীপালি সংঘ প্রতিষ্ঠার কারণ/উদ্দেশ্য –

  • দীপালি সংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল নারী শিক্ষা ও নারী প্রগতি অর্থাৎ মেয়েদের শিক্ষিত, আত্মসচেতন ও সাবলম্বী করে গড়ে তোলা।
  • নারীদের স্বদেশপ্রেম ও বৈপ্লবিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটানো, পুরুষদের পাশাপাশি নারীদেরকেও স্বদেশ মুক্তির সৈনিক হিসেবে গড়ে তোলা।
  • নারীদের লাঠিখেলা, শরীরচর্চা, অস্ত্র চালানো প্রভৃতির প্রশিক্ষণ দিয়ে তাদের সাহসী এবং শক্তিশালী করে তোলা।
  • দীপালি সংঘের মুখপত্র মাসিক পত্রিকা “জয়শ্রী”-তে দীপালি সংঘের আদর্শ ও কার্যকলাপ নিয়মিতভাবে প্রকাশিত হত। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং “জয়শ্রী” পত্রিকার নামকরণ করেন।

দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?

দীপালি সংঘের প্রধান উদ্দেশ্য ছিল নারী শক্তির জাগরণ, নারীর আত্মপ্রতিষ্ঠা এবং সর্বোপরি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজকে শামিল করা। এই উদ্দেশ্যে ‘দীপালি সংঘ’-এর তরফে মেয়েদের শিক্ষিত করার পাশাপাশি লাঠি খেলা, শরীর চর্চা, অস্ত্র চালনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে মেয়েদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে 1924 খ্রিস্টাব্দে থেকে শুরু হয় ‘দীপালি প্রদর্শনী’। মেয়েদের তৈরি দ্রব্য সামগ্রী এখানে প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের কার্যাবলি কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

জলদূষণের কুফলগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)