এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দার কমিশন কী? দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “দার কমিশন কী? দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

দার কমিশন কী?
স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরালো হয়ে উঠলে এর যৌত্তিকতা বিচারের জন্য গণপরিষদের নির্দেশে ভারত সরকার 1948 খ্রিস্টাব্দের 17 জুন বিচারপতি এস. কে. দারের সভাপতিত্বে “ভাষাভিত্তিক প্রদেশ কমিশন” (Linvuistic Provinces Commission) গঠন করে যা “দার কমিশন” বা “ধর কমিশন” নামে পরিচিত।
- দার কমিশন 1948 খ্রিস্টাব্দের 10 ডিসেম্বর তার রিপোর্টে প্রশাসনিক সুবিধার ভিত্তিতে রাজ্যে গঠনের কথা বলে, ভাষাভিত্তিক রাজ্য গঠনের তীব্র আপত্তি জানায়।
- ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে ভারতের জাতীয় ঐক্য বিঘ্নিত হবে।
- ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে প্রাদেশিক জটিলতা দেখা দেবে, প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হবে।
দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?
স্বাধীনতার পর থেকেই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবী জোরালো হয়ে উঠলে এর যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস. কে. দার -এর নেতৃত্বে ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠন করে, যা ‘দার কমিশন’ নামে পরিচিত। এই কমিশন তার রিপোর্টে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের তীব্র আপত্তি জানায়। কারণ তারা মনে করতেন, ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও প্রশাসনিক ব্যবস্থা বিঘ্নিত হবে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দার কমিশন কী? দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “দার কমিশন কী? দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment