এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যাসিড মিশ্রিত জলের তড়িবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি না ব্যাখ্যা করো। \(N_2+3H_2=2NH_3\) এই বিক্রিয়াটিতে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে কি না দেখাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অ্যাসিড মিশ্রিত জলের তড়িবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি না ব্যাখ্যা করো। \(N_2+3H_2=2NH_3\) এই বিক্রিয়াটিতে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে কি না দেখাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অ্যাসিড মিশ্রিত জলের তড়িবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি না ব্যাখ্যা করো।
অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণের ফলে জল বিশিষ্ট হয়ে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন করে। যদি এই তড়িদবিশ্লেষণ প্রক্রিয়াটি একটি আবদ্ধ পাত্রে ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে করা হয়, তাহলে দেখা যাবে তড়িদবিশ্লেষণের আগে ও তড়িদবিশ্লেষণের পরে মোট ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ, তড়িবিশ্লেষণের আগে অ্যাসিড় মিশ্রিত জলের ভর = ক্যাথোডে উৎপন্ন \(H_2\) -এর ভর + অ্যানোডে উৎপন্ন অক্সিজেনের ভর + অবশিষ্ট জলের ভর।
সুতরাং, অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না।
\(N_2+3H_2=2NH_3\) এই বিক্রিয়াটিতে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে কি না দেখাও।
\(\underset{2\times14=28}{N_2}+\underset{3\left(1\times2\right)=6}{3H_2}=\underset{2\left(14+1\times3\right)=34}{2NH_3}\\\) বিক্রিয়াটি থেকে দেখা যায় যে, \(28\) ভাগ ভরের নাইট্রোজেন \(6\) ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে \(34\) ভাগ ভরের অ্যামোনিয়া উৎপন্ন করে। সুতরাং, এখানে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যাসিড মিশ্রিত জলের তড়িবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি না ব্যাখ্যা করো। \(N_2+3H_2=2NH_3\) এই বিক্রিয়াটিতে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে কি না দেখাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অ্যাসিড মিশ্রিত জলের তড়িবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি না ব্যাখ্যা করো। \(N_2+3H_2=2NH_3\) এই বিক্রিয়াটিতে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে কি না দেখাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment