অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

Home » অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: দক্ষিণ আমেরিকা (পম্পাস অঞ্চল) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

পম্পাস অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত কেন?

পম্পাস অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমিতে আলফালফা ঘাস জন্মায়, যা খুবই উৎকৃষ্ট মানের পশুখাদ্য। ফলে, এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে গবাদিপশু এবং মেরিনো, চেভিয়েট জাতীয় উন্নতমানের মেষ প্রতিপালন করা হয়। এইসব গবাদিপশু থেকে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়, যা দুগ্ধজাত বিভিন্ন দ্রব্য, যেমন – গুঁড়ো দুধ, মাখন, ঘি, চিজ, ক্রিম ইত্যাদি তৈরিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। এইসব দুগ্ধজাত দ্রব্য সুলভে প্রাপ্তির ফলে অঞ্চলটি দুগ্ধ শিল্পে খুবই উন্নত।

এস্টেনশিয়া কী?

দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন। এই অঞ্চলের পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পূর্বাংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা দীর্ঘাকার উৎকৃষ্ট ঘাস আলফালফার বৃদ্ধিতে সাহায্য করে। ফলে, এই অঞ্চলে ব্যাপকভাবে গবাদিপশু প্রতিপালন করা হয়। পশুপালনের জন্য ব্যবহৃত আর্জেন্টিনার বৃহদায়তন খামারগুলিকে এস্টেনশিয়া বলে। এই খামারগুলির আয়তন প্রায় 50,000 একর এবং এখানে আনুমানিক 20,000 পশু পালন করা হয়।

লা-প্লাটা অববাহিকার সমভূমি বলতে কী বোঝো?

দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী হলো লা-প্লাটা, যার অববাহিকায় উত্তর-দক্ষিণে বিস্তৃত একটি সমভূমি আছে। বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনার কিছু অংশ নিয়ে গঠিত এবং পূর্ব-পশ্চিমে সংকীর্ণ এই সমভূমিটিকে লা-প্লাটা অববাহিকার সমভূমি বলে।

মিশ্র কৃষি বলতে কী বোঝো?

যে কৃষি ব্যবস্থায় চাষের জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে ফল, শাকসবজি উৎপাদন এবং দুগ্ধ, মাংস ও সারের প্রয়োজনে একই খামারে পশুপালন করা হয়, তাকে মিশ্র কৃষি বলে। দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে এই কৃষি ব্যবস্থা প্রবর্তনের ফলে কৃষিক্ষেত্রে প্রচুর অগ্রগতি হয়েছে।

পম্পাস অঞ্চলের কৃষিজাত সম্পদভিত্তিক শিল্পগুলির নাম উল্লেখ করো।

গোমাংস উৎপাদনে আর্জেন্টিনা পৃথিবীতে চতুর্থ ও রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে। মেষের মাংস রপ্তানিতে আর্জেন্টিনা তৃতীয়, পশম উৎপাদনে ষষ্ঠ এবং উরুগুয়ে অষ্টম স্থান অধিকার করেছে। করডোবা শহরটি ডেয়ারি বা দুগ্ধ শিল্পকেন্দ্র হিসেবে বিখ্যাত। মন্টিভিডিও, বুয়েনস আইরেস, বাহিয়া ব্লাঙ্কা, লা-প্লাটা, রোজারিও প্রভৃতি শহরগুলিতে বয়ন শিল্প, ময়দা শিল্প, চর্ম শিল্প এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ