এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কল্পবিজ্ঞানমূলক গল্প ‘মেঘ-চোর’-এর কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ) নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ স্কুলের বাংলা পরীক্ষায় এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

তোমার আগে (চাঁদে/মঙ্গলগ্রহে/পৃথিবীতে) কেউ কখনও দেখেনি।
তোমার আগে পৃথিবীতে কেউ কখনও দেখেনি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত (আমেরিকায়/আলাস্কায়/সাইবেরিয়ায়)।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত আমেরিকায়।
কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে (21/25/30) বছর আগে।
কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 25 বছর আগে।
ইতিহাসেও তো (দর্শন/অঙ্ক/পদার্থবিদ্যা) লাগে।
ইতিহাসেও তো অঙ্ক লাগে।
সত্যই (রূপোর/সোনার/বরফের) মতো ঝকঝক করছে চেম্বারলিন পাহাড়।
সত্যই সোনার মতো ঝকঝক করছে চেম্বারলিন পাহাড়।
মাউন্ট চেম্বারলিনের বরফগলা জলে তৈরি হয়েছে (লেক শ্রেভার/গ্রেভার/ব্লেভার)।
মাউন্ট চেম্বারলিনের বরফগলা জলে তৈরি হয়েছে লেক শ্রেভার।
আকাশের দেবতা (ইন্দ্র/সূর্য/বরুণ)।
আকাশের দেবতা ইন্দ্র।
পৃথিবীর (বায়ু/আলো/জল) যেমন আছে তেমনই থাকুক।
পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক।
ডক্টর পুরন্দর চৌধুরি 1 জন _____ বিজ্ঞানী।
ডক্টর পুরন্দর চৌধুরি 1 জন বৃষ্টিবিজ্ঞানী।
_____ নামে 1 জন বিজ্ঞানী পুরন্দরকে মেঘ-চোর বলে গালাগাল দিয়েছিল।
কারপভ নামে 1 জন বিজ্ঞানী পুরন্দরকে মেঘ-চোর বলে গালাগাল দিয়েছিল।
আপনি আমাকে _____ ভেবে ঠাট্টা করছেন!
আপনি আমাকে ছেলেমানুষ ভেবে ঠাট্টা করছেন!
আমি ইচ্ছে করলে _____ বৃষ্টি না দিতে পারি।
আমি ইচ্ছে করলে 1 ফোঁটাও বৃষ্টি না দিতে পারি।
এটা ভাবতেই কীরকম _____ লাগছে।
এটা ভাবতেই কীরকম মজা লাগছে।
সেই জন্যেই এটাকে _____ অবস্থায় রাখতে হয়।
সেই জন্যেই এটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয়।
আপনার এই গোল _____ কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে?
আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে?
তুমি আমার এমন 1টা _____ আবিষ্কার নষ্ট করে দিতে চাও?
তুমি আমার এমন 1টা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও?
মেঘ-চোর গল্পটি কার লেখা?
মেঘ-চোর গল্পটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা।
মেঘ-চোর গল্পটি কী ধরনের গল্প?
মেঘ-চোর গল্পটি কল্পবিজ্ঞানের গল্প।
পুরন্দর চৌধুরিকে মেঘ-চোর বলার কারণ কী?
বিজ্ঞানী চৌধুরি 1 দেশের মেঘ চুরি করে অন্য দেশে নিয়ে গিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতেন, তাই তাঁকে মেঘ-চোর বলা হয়েছে।
পুরন্দর চৌধুরির মুখাবয়বের পরিচয় দাও।
পুরন্দর চৌধুরির মুখখানি ফরসা ও একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তাঁর চোখের মণি 2টি নীল।
‘পুরন্দর চৌধুরি দারুণ খুশি হয়ে উঠেছিলেন’ – কেন?
বিদেশে এসে 1 জন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরি খুশি হয়েছিলেন।
‘বিজ্ঞানীদের উচিত নয়।’ – কী অনুচিত বলে বক্তা মনে করেছেন?
বক্তা অসীমা মনে করেন যে, 1 জন বিজ্ঞানী আর-1 জন বিজ্ঞানীকে জব্দ করবে সেটা উচিত নয়।
মেঘ-চোর-এর মতো তোমার পড়া 2-1টি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো।
মেঘ-চোর-এর মতো আমার পড়া 2-1টি কল্পবিজ্ঞানের গল্পের নাম হল – সত্যজিৎ রায় রচিত ‘বঙ্কুবাবুর বন্ধু’ এবং ‘প্রোফেসর শঙ্কু’।
এই গল্পে কতজন চরিত্র? তাদের নাম কী?
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মেঘ-চোর’ গল্পে মূলত 2টি চরিত্র। তাদের নাম হল – পুরন্দর চৌধুরি, অসীমা।
মেঘ-চোর কাকে বলা হয়েছে?
বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরিকে ‘মেঘ-চোর’ বলা হয়েছে।
পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মেঘ-চোর’ গল্পে পুরন্দর চৌধুরি হলেন 50-এর কাছাকাছি বয়সের 1 জন বিশ্ববিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী।
পুরন্দর কী সাঙ্ঘাতিক কাণ্ড করেছেন?
সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে পুরন্দর সাঙ্ঘাতিক কাণ্ড করেছেন। এজন্য তাঁর প্রশংসা যত হয়েছে নিন্দাও হয়েছে ঠিক ততটাই।
রাষ্ট্রসঙ্ঘে বিভিন্ন দেশ কী দাবি তুলেছে?
রাষ্ট্রসঙ্ঘে বিভিন্ন দেশ দাবি তুলেছে যে, মেঘ চুরি আইন করে বন্ধ করা দরকার।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত।
জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন কেন?
জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন এই কারণে যে, তাঁর মাথার কাছে বসে 1 অচেনা সুন্দরী মেয়ে তাঁর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল।
দিকবিজয় কে ছিলেন?
দিকবিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরির ছোটো ভাই। কিন্তু এই দিকবিজয় বছর 25 আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন পুরন্দরের জীবন থেকে।
গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি কোথায় ছিল?
গল্পের ঘটনা ঘটার সময় চরিত্রগুলি ছিল কম্পিউটারচালিত রকেটের মধ্যে, আর রকেটটি ছিল আলাস্কার আকাশে।
ইগলু-র পরিবর্তে সেখানে তখন কী দেখা যাচ্ছিল?
ইগলুর পরিবর্তে সেখানে তখন বড়ো বড়ো এয়ার কন্ডিশনড বাড়ি দেখা যাচ্ছিল।
কে, কোথা থেকে, কোথায় মেঘ এনেছিল?
বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরি সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ এনেছিলেন।
তুষার যুগ কাকে বলে?
তুষার যুগ সেই সময়কে বলা যায় যখন বহুদিন ধরে ভূপৃষ্ঠের তাপমাত্রার তাৎপর্যপূর্ণ হ্রাস পরিলক্ষিত হয়, যার ফলে মহাদেশীয় তুষারচাদর, মেরু অঞ্চলের তুষারচাদর ও অ্যালপাইন হিমবাহের লক্ষণীয় প্রসারণ ঘটে।
পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়?
পৃথিবী থেকে 95000 কিউবিক মাইল জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়।
মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন?
দিন দিন জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে মানবসভ্যতায় জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা পূরণের প্রয়োজনেই বেশি বৃষ্টিপাত প্রয়োজন।
আটলান্টিস কী?
আটলান্টিস হল বরফাবৃত লেকের তলায় থাকা 1টি বিলুপ্ত সভ্যতা।
পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়?
পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে থাকা লেক শ্রেভারের তলায়।
সাইবেরিয়া কোথায়?
এশিয়া মহাদেশের রাশিয়ায় অবস্থিত বরফাবৃত দেশ সাইবেরিয়া।
অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে?
বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরি মেঘ চুরি করে তাকে পণ্য বানিয়েছেন। এ কথা ভেবেই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে।
অ্যালয় কী?
অ্যালয় হল একাধিক ধাতু দিয়ে তৈরি ধাতুসংকর। ‘মেঘ-চোর’ গল্পে পুরন্দর পারদ বা মার্কারির সঙ্গে 11টি ধাতু মিশিয়ে 1টি ‘অ্যালয়’ তৈরি করেছিলেন।
পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন্ ধাতুর নাম গল্পে পেলে?
পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন যে ধাতুর নাম গল্পে পাওয়া যায়, সেটি হল মার্কারি।
পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন?
প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরির তৈরি গোলকটি বাতাসের জলকণাতেই গরম হতে শুরু করে, আর সেইজন্যেই এটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয়।
অসীমার প্রকৃত পরিচয় কী?
অসীমার প্রকৃত পরিচয় হল, সে কারপভের মেয়ে এবং তার মা হলেন 1 জন বাঙালি মেয়ে।
অসীমার বিশেষ আগ্রহ কোন্ বিষয়ে?
অসীমার বিশেষ আগ্রহ কম্পিউটারে।
এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘মেঘ-চোর’ গল্পের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন