এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?
ভোল্টমিটারের রোধ খুব বেশি। তাই এটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীতে মূল প্রবাহমাত্রা অত্যন্ত কমে যাবে। আবার, অ্যামিটারের রোধ অত্যন্ত কম হওয়ায় এটিকে তড়িৎবর্তনীর রোধের সমান্তরালে যোগ করলে এটি কার্যত একটি সান্টের কাজ করবে, অর্থাৎ বর্তনীর তড়িৎপ্রবাহের প্রায় সবটাই এর মধ্যে দিয়ে চলে যাবে এবং রোধটির মধ্য দিয়ে প্রায় কোনো প্রবাহই যাবে না। তাই এক্ষেত্রে বর্তনীতে ভোল্টমিটার ও অ্যামিটার ব্যবহারের মূল উদ্দেশ্যই বিফল হবে, কারণ বর্তনীতে ভোল্টমিটার ও অ্যামিটার ব্যবহারের মূল উদ্দেশ্য হল যথাক্রমে বর্তনীর রোধের প্রান্তীয় বিভবপ্রভেদ ও তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহমাত্রা অপরিবর্তিত রেখে তাদের পরিমাপ করা।
কিন্তু ভুল সংযোগের জন্য রোধ ও অ্যামিটারের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, অ্যামিটারের রোধের চেয়ে কমে যাবে। আবার এই তুল্যরোধ ভোল্টমিটারের রোধের চেয়ে অনেক কম ও এর সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত। ফলে এই অবস্থায় সমগ্র বর্তনীর তুল্যরোধ প্রায় ভোল্টমিটারের রোধের সমান হয়ে যাবে। ফলে, ভোল্টমিটার থেকে যে পাঠ পাওয়া যাবে তা হল তড়িৎ-উৎসের বিভবপ্রভেদের প্রায় সমান। আবার অ্যামিটারের থেকে যে পাঠ পাওয়া যাবে তা হল ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহমাত্রার প্রায় সমান।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment