অ্যামিটারকে তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হলে কী হবে?

Souvick

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?

একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?

ভোল্টমিটারের রোধ খুব বেশি। তাই এটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীতে মূল প্রবাহমাত্রা অত্যন্ত কমে যাবে। আবার, অ্যামিটারের রোধ অত্যন্ত কম হওয়ায় এটিকে তড়িৎবর্তনীর রোধের সমান্তরালে যোগ করলে এটি কার্যত একটি সান্টের কাজ করবে, অর্থাৎ বর্তনীর তড়িৎপ্রবাহের প্রায় সবটাই এর মধ্যে দিয়ে চলে যাবে এবং রোধটির মধ্য দিয়ে প্রায় কোনো প্রবাহই যাবে না। তাই এক্ষেত্রে বর্তনীতে ভোল্টমিটার ও অ্যামিটার ব্যবহারের মূল উদ্দেশ্যই বিফল হবে, কারণ বর্তনীতে ভোল্টমিটার ও অ্যামিটার ব্যবহারের মূল উদ্দেশ্য হল যথাক্রমে বর্তনীর রোধের প্রান্তীয় বিভবপ্রভেদ ও তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহমাত্রা অপরিবর্তিত রেখে তাদের পরিমাপ করা।

কিন্তু ভুল সংযোগের জন্য রোধ ও অ্যামিটারের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, অ্যামিটারের রোধের চেয়ে কমে যাবে। আবার এই তুল্যরোধ ভোল্টমিটারের রোধের চেয়ে অনেক কম ও এর সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত। ফলে এই অবস্থায় সমগ্র বর্তনীর তুল্যরোধ প্রায় ভোল্টমিটারের রোধের সমান হয়ে যাবে। ফলে, ভোল্টমিটার থেকে যে পাঠ পাওয়া যাবে তা হল তড়িৎ-উৎসের বিভবপ্রভেদের প্রায় সমান। আবার অ্যামিটারের থেকে যে পাঠ পাওয়া যাবে তা হল ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহমাত্রার প্রায় সমান।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনীর রোধের সঙ্গে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণিতে রাখা হল। এর ফল কী হবে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।