একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।

একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।

AC ডায়নামোর মূলনীতি –

ডায়নামোতে একটি কুণ্ডলীকে একটি চৌম্বকক্ষেত্রের মধ্যে আবর্তন করানো হয়, ফলে কুণ্ডলীটির সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বকপ্রবাহের পরিবর্তন ঘটে এবং তার ফলে কুণ্ডলীটির প্রাক্ষ্ম দ্বয়ের মধ্যে একটি তড়িচ্চালক বলের সৃষ্টি হয়।

AC ডায়নামোর গঠন –

ডায়নামোর মূল অংশগুলি হল –

  • ক্ষেত্রচুম্বক – শক্তিশালী স্থায়ী অশ্বক্ষুরাকৃতি চুম্বক, যার মেরুদ্বয়ের মধ্যবর্তী স্থানে কুণ্ডলীটিকে ঘোরানো যায়।
  • আর্মেচার কুণ্ডলী – এটি অন্তরিত তামার তার দিয়ে তৈরি বহু সংখ্যক পাকবিশিষ্ট একটি কুণ্ডলী, এটিকে ক্ষেত্রচুম্বকের মেরুদ্বয়ের মধ্যে আবর্তন করানো হয়।
  • স্লিপ রিং – এগুলি হল কুণ্ডলীর সঙ্গে যুক্ত একটি সমাক্ষীয় ধাতব রিং যেগুলি কুণ্ডলীর সঙ্গেই আবর্তন করে।
  • ব্রাশ – ব্রাশ হল কার্বনের তৈরি দুটি ক্ষুদ্র ব্লক যেগুলি স্লিপ রিং -এর সঙ্গে এঁটে বসানো হয়। স্লিপ রিংগুলির আবর্তনকালে ব্রাশগুলির সঙ্গে সংস্পর্শ ছিন্ন হয় না।

AC ডায়নামোর কার্যনীতি –

AC ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে পরিবর্তী প্রকৃতির তড়িৎচালক বল উৎপন্ন হয়। চুম্বক মেরুদ্বয়ের মধ্যবর্তী স্থানের চৌম্বকক্ষেত্রে আর্মেচার কুণ্ডলীকে আবর্তন করানো হয়। এর ফলে এর প্রান্তদ্বয়ের মধ্যে একটি পরিবর্তী তড়িৎচালক বল আবিষ্ট হয়। চুম্বক মেরুদ্বয়ের সাপেক্ষে কুণ্ডলীটির অবস্থানের পর্যায়ক্রমিক পরিবর্তনের জন্য আবিষ্ট তড়িৎচালক বলের পোলারিটির পর্যায়ক্রমিক পরিবর্তন হয়। AC ডায়নামোতে উৎপন্ন তড়িৎচালক বল এমন হয় যে, এক অর্ধচক্র পর্যন্ত একটি স্লিপ রিং ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক হয়, ফলে ধনাত্মক রিং থেকে তড়িৎপ্রবাহ বহির্বর্তনীতে চালিত হয়ে ঋণাত্মক স্লিপ রিং -এর দিকে ফিরে আসে। আবার পরবর্তী অর্ধচক্রে ধনাত্মক রিংটি ঋণাত্মক এবং ঋণাত্মক রিংটি ধনাত্মক হয় এবং এর ফলে বহির্বর্তনীতে বিপরীত দিকে তড়িৎপ্রবাহ হয়।

AC জেনারেটর

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি AC ডায়নামোর কার্যনীতি বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর