ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

Souvick

Home » ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান –

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হল নিউক্লিয়োপ্রোটিন যা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত এবং ধাতব আয়ন।

নিউক্লিক অ্যাসিড –

নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত একক হল নিউক্লিয়োটাইড যা নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা (রাইবোজ, ডিঅক্সিরাইবোজ) এবং ফসফোরিক অ্যাসিড (H₃PO₄) নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড দু-প্রকার।

  • DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড – বহু নিউক্লিয়োটাইডযুক্ত, দ্বিতন্ত্রী, প্যাঁচানো সিঁড়ির ন্যায়, ডিঅক্সিরাইবোজ প্রকৃতির পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ এবং বিভিন্ন নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। DNA -তে পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন (A) এবং গুয়ানিন (G) ও পিরিমিডিন বেস হিসেবে থাইমিন (T) ও সাইটোসিন (C) থাকে। DNA-এর শর্করাকে 2-ডিঅক্সিরাইবোজ বলে কারণ DNA -এর পেন্টোজ শর্করার 2নং কার্বন পরমাণুতে কোনো অক্সিজেন থাকে না। DNA -কে অ্যাসিড বলে, কারণ DNA -এর নিউক্লিয়োটাইডে থাকা ফসফেট গ্রুপ ফসফোরিক অ্যাসিড থেকে এসেছে। এই বেসগুলি পরস্পর পরস্পরে সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। DNA অণুয়ে অ্যাডেনিন, থাইমিনের সঙ্গে দুটি (A=T) এবং গুয়ানি সাইটোসিনের সঙ্গে তিনটি (G = C) হাইড্রোজেন বন্ধ দ্বারা যুক্ত থাকে। DNA, বংশগতির ধারক ও বাহক হিসোর কাজ করে।
  • RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড – কম সংখ্যক নিউক্লিয়োটাইডযুক্ত, একতন্ত্রী, রাইবোজ প্রকৃতির পেন্টোয় শর্করা, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস নিয়ে RNA গঠিত হয়। RNA -তে পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) এবং পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিন (C) ও ইউরাসিল (U) থাকে। RNA কোশে প্রোটিন সংশ্লেয়ে সাহায্য করে।

নিউক্লিয়োসাইড – N₂ যুক্ত বেস + পেন্টোজ শর্করা
নিউক্লিয়োটাইড – N₂ যুক্ত বেস + পেন্টোজ শর্করা + ফসফোরিক অ্যাসিড

প্রোটিন –

দুই প্রকারের প্রোটিন নিয়ে ক্রোমোজোম গঠিত।

  • হিস্টোন প্রোটিন – হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিনের মধে আরজিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামিনো অ্যাসিঃ থাকে। হিস্টোন প্রোটিন সাধারণত পাঁচ ধরনের হয়, যেমন – H1, H2A, H2B, H3, H4। হিস্টোন প্রোটিন DNA -এর সঙ্গে সংযুক্ত হয়ে নিউক্লিয়োহিস্টোন গঠন করে।
  • নন-হিস্টোন প্রোটিন – নন-হিস্টোন প্রোটিন আম্লিক প্রকৃত্তি হয়। এটি ট্রিপটোফ্যান এবং টাইরোসিন অ্যামিনো অ্যাসিস্ট সমৃদ্ধ হয়।
DNA ও RNA-এর গঠনের তুলনা

ধাতব আয়ন –

ইউক্যারিয়োটিক ক্রোমোজোম বিভিন্ন ধাতব আয়ন, যেমন – Ca2+, Mg3+ এবং Fe2+ নিয়ে গঠিত।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর