এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে?
নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলির ভর হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা সূত্র (E = mc2) থেকে প্রাপ্ত যে বিশেষ শক্তির দ্বারা নিউক্লিয়নগুলি ঠাসাঠাসিভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বন্ধনশক্তি বলে।
অন্যভাবে, নিউক্লিয়াসকে ভেঙে ওর নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসেবে সম্পূর্ণরূপে আলাদা করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বন্ধন শক্তি বলা হয়।
ভর হ্রাস (Δm) হলে বন্ধন শক্তি (ΔE) = Δmc2
নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।
কোনো নিউক্লিয়াসের বন্ধন শক্তি (ΔE) এবং নিউক্লিয়নের সংখ্যার (A) অনুপাতকে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলা হয়।
কোনো মৌলের ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে A ও Z। সুতরাং ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা Z এবং নিউট্রন সংখ্যা = (A – Z)
∴ যদি একটি প্রোটনের ভর mp এবং একটি নিউট্রিনের ভর mn হয় তবে পরমাণুটির নিউক্লিয়াসের ভর Zmp + (A – Z)mn। যদি পরমাণুটির নিউক্লিয়াসের স্থির ভর (পরীক্ষালব্ধ ভর) M হয় তবে ভর ত্রুটি, Δm = [Zmp + (A – Z)mn] – M
∴ বন্ধন শক্তি (ΔE) = {[Zmp + (A – Z)mn] – M}c² = Δmc2
∴ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি = \(\frac{\Delta E}A\)
= \(\frac{\Delta mc^2}A\)
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment