নিউক্লিয় বন্ধন শক্তি ও নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কী? এর রাশিমালা প্রতিষ্ঠা করো।

Souvick

Home » নিউক্লিয় বন্ধন শক্তি ও নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কী? এর রাশিমালা প্রতিষ্ঠা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।

নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে?

নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলির ভর হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা সূত্র (E = mc2) থেকে প্রাপ্ত যে বিশেষ শক্তির দ্বারা নিউক্লিয়নগুলি ঠাসাঠাসিভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বন্ধনশক্তি বলে।

অন্যভাবে, নিউক্লিয়াসকে ভেঙে ওর নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসেবে সম্পূর্ণরূপে আলাদা করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বন্ধন শক্তি বলা হয়।

ভর হ্রাস (Δm) হলে বন্ধন শক্তি (ΔE) = Δmc2

নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।

কোনো নিউক্লিয়াসের বন্ধন শক্তি (ΔE) এবং নিউক্লিয়নের সংখ্যার (A) অনুপাতকে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলা হয়।

কোনো মৌলের ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে A ও Z। সুতরাং ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা Z এবং নিউট্রন সংখ্যা = (A – Z)

∴ যদি একটি প্রোটনের ভর mp এবং একটি নিউট্রিনের ভর mn হয় তবে পরমাণুটির নিউক্লিয়াসের ভর Zmp + (A – Z)mn। যদি পরমাণুটির নিউক্লিয়াসের স্থির ভর (পরীক্ষালব্ধ ভর) M হয় তবে ভর ত্রুটি, Δm = [Zmp + (A – Z)mn] – M

∴ বন্ধন শক্তি (ΔE) = {[Zmp + (A – Z)mn] – M}c² = Δmc2

∴ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি = \(\frac{\Delta E}A\)

= \(\frac{\Delta mc^2}A\)

= {[Zmp+(AZ)mn]M}c2A

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কী বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আত্মকথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আত্মকথা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর