এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দেখাও যে, F আয়নীয় বন্ধন গঠন করে Na -এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H -এর সঙ্গে। (H, F ও Na -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11)” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দেখাও যে, F আয়নীয় বন্ধন গঠন করে Na -এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H -এর সঙ্গে। (H, F ও Na -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11)
11Na পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 এবং 9F পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 7। সোডিয়াম পরমাণু এর যোজ্যতা কক্ষের 1টি ইলেকট্রন বর্জন করে Na+ আয়ন গঠন করে এবং F পরমাণু ওই 1টি ইলেকট্রন গ্রহণ করে F– আয়নে পরিণত হয় এবং উভয়ের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা ৪ হয় এবং নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে।
তখন Na+ ও F– আয়ন পরস্পর স্থির তড়িদাকর্ষণে যুক্ত হয়ে আয়নীয় বন্ধন গঠন করে। অর্থাৎ NaF তড়িৎযোজী যৌগ।

আবার, F ও H পরমাণুর যোজ্যতা কক্ষে যথাক্রমে 7টি ও 1টি ইলেকট্রন উপস্থিত। অণু গঠনের সময় H ও F পরমাণুর প্রত্যেকে একটি করে ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করে এবং ওই ইলেকট্রন জোড়কে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে F -এর সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন সংখ্যা এবং H পরমাণুতে সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে এবং HF সমযোজী অণু গঠন করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দেখাও যে, F আয়নীয় বন্ধন গঠন করে Na -এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H -এর সঙ্গে। (H, F ও Na -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11)” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment