এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “লোহায় মরচে নিবারণের উপায়গুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

লোহায় মরচে নিবারণের উপায়গুলি উল্লেখ করো।
লোহায় মরচে নিবারণের উপায় –
- লোহা বা লোহার দ্রব্যে আলকাতরা বা তেল রং প্রলেপ দিয়ে মরচে ধরা বন্ধ করা যায়। এই জন্য বাড়িতে লোহার রেলিং-এ তেল রং করা হয়।
- লোহার দ্রব্যের উপর গলিত জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) বা গলিত টিনের প্রলেপ দিলে (টিন কোটিং) লোহায় মরচে ধরে না। বাড়িতে ব্যবহৃত বিভিন্ন লোহার সামগ্রী গ্যালভানাইজেশন করা থাকে। লোহার থাটে টিনের প্রলেপ দেওয়া থাকে।
- লোহার ওপর ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি ধাতুর তড়িৎলেপন করলে লোহায় মরচে ধরে না। বাড়িতে নিকেল প্রলেপ দেওয়া চামচ বা অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়।
- ক্লোরাইড আয়নের (Cl–) উপস্থিতিতে লোহাতে খুব তাড়াতাড়ি মরচে পড়ে। তাই মাটির নীচের জলবাহী লোহার নলের সঙ্গে লোহা অপেক্ষা অধিকতর ধনাত্মকধর্মী ধাতুর পাত (যেমন – ম্যাগনেশিয়ামের পাত) যুক্ত করে রাখলে লোহাতে মরচে ধরে না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “লোহায় মরচে নিবারণের উপায়গুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment