এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিঙ্ক, লোহার তুলনায় বেশি তড়িৎ-ধনাত্মক, সেই কারণে লোহার তুলনায় জিঙ্কের আবহাওয়াজনিত ক্ষয় দ্রুত হওয়া উচিত। কিন্তু এরূপ ঘটে না। বরং লোহার জিনিস মরচে পড়া থেকে রক্ষা করার জন্য তার ওপর জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) দেওয়া হয়—ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করবে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জিঙ্ক, লোহার তুলনায় বেশি তড়িৎ-ধনাত্মক, সেই কারণে লোহার তুলনায় জিঙ্কের আবহাওয়াজনিত ক্ষয় দ্রুত হওয়া উচিত। কিন্তু এরূপ ঘটে না। বরং লোহার জিনিস মরচে পড়া থেকে রক্ষা করার জন্য তার ওপর জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) দেওয়া হয়—ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করবে?
তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে জিঙ্ক লোহার ওপরে অবস্থিত হওয়ায় জিঙ্ক লোহা অপেক্ষা অধিক তড়িৎ ধনাত্মক। এই কারণে আয়রন অপেক্ষা জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি হওয়া সত্ত্বেও লোহার দ্রব্যকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) করা হয়। কারণ জিঙ্কের প্রলেপ দেওয়া লোহার জিনিসকে খোলা বাতাসে রেখে দিলে বায়ুর O₂, CO₂ ও জলীয় বাষ্পের প্রভাবে জিঙ্কের উপর ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের [ZnCO₃·3Zn(OH)₂] একটি সাদা আস্তরণ পড়ে।
এই অদাহ্য আস্তরণ ভেদ করে আর্দ্র বায়ু অবিকৃত জিঙ্কের প্রলেপ তথা প্রলেপের নীচের লোহার সংস্পর্শে আসতে না পারায় জিঙ্কের প্রলেপ আর ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে জিঙ্কের প্রলেপ দেওয়া লোহার জিনিস আবহাওয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিঙ্ক, লোহার তুলনায় বেশি তড়িৎ-ধনাত্মক, সেই কারণে লোহার তুলনায় জিঙ্কের আবহাওয়াজনিত ক্ষয় দ্রুত হওয়া উচিত। কিন্তু এরূপ ঘটে না। বরং লোহার জিনিস মরচে পড়া থেকে রক্ষা করার জন্য তার ওপর জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) দেওয়া হয়—ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করবে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment