এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদাহরণসহ উদ্ভিদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া-প্রদানের বিষয়টি সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদাহরণসহ উদ্ভিদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া-প্রদানের বিষয়টি সংক্ষেপে বর্ণনা করো।
উদ্ভিদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া প্রদান – উদ্ভিদ বিভিন্ন উদ্দীপনায় নিম্নলিখিত ধাপের মাধ্যমে সাড়াপ্রদান করে। সেগুলি হল –
- উদ্দীপনা গ্রহণ – উদ্ভিদ তার দেহের কোনো সুনির্দিষ্ট অঙ্গের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করে এবং গৃহীত উদ্দীপনার প্রকৃতিকে শনাক্ত করে।
- উদ্দীপনার পরিবহণ – উদ্ভিদদেহে এই গৃহীত উদ্দীপনা প্লাজমোডেসমাটার মাধ্যমে বাহিত হয়ে সিগন্যাল-এ পরিবর্তিত হয়ে সাড়া প্রদানকারী উদ্ভিদ অঙ্গের কোশ বা কলায় পৌঁছোয়।
- সাড়াপ্রদান – সাড়াপ্রদানকারী উদ্ভিদ অঙ্গে যখন এই সিগন্যাল এসে পৌঁছোয় তখন উদ্ভিদের ওই কোশ বা কলায় রসস্ফীতিজনিত তারতম্য ঘটে যার ফলে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়।
উদাহরণ – লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পত্রমূলে উপস্থিত পালভিনির কোশগুলিতে রসস্ফীতিজনিত চাপ হ্রাস পায়, ফলে পাতাগুলি মুড়ে যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদাহরণসহ উদ্ভিদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া-প্রদানের বিষয়টি সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment