নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো।

নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে?

অ্যামোনিফিকেশন – মাটিতে অবস্থিত বিয়োজকদের (জীবাণু, ছত্রাক) ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে।

নাইট্রিফিকেশন – যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থ অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট (NO₂) এবং পরে নাইট্রেট (NO₃) যৌগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলা হয়।

নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য –

বিষয়নাইট্রিফিকেশনঅ্যামোনিফিকেশন
রূপান্তরএই পদ্ধতিতে অ্যামোনিয়া নাইট্রেটে রূপান্তরিত হয়।এই পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর জটিল প্রোটিন, N₂ ঘটিত রেচনজাত পদার্থ, পচা মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়ার সৃষ্টি হয়।
জীবাণুর প্রকৃতিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনে সাহায্য করে।অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে।
পর্যায়এটি দুটি পর্যায়ে ঘটে অর্থাৎ প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও পরে নাইট্রাইট থেকে নাইট্রেটের সৃষ্টি হয়।অ্যামোনিফিকেশন একটি পর্যায়ে সম্পাদিত হয়।
উদাহরণNitrosomonas (নাইট্রোসোমোনাস), Nitrobacter (নাইট্রোব্যাক্টর) প্রভৃতি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে।Bacillus mycoides (ব্যাসিলাস মাইকয়ডিস), Bacillus vulgaris (ব্যাসিলাস ভালগারিস) প্রভৃতি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে।

Also Read, ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো ও এর তাৎপর্য


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ