উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য –

  • সাধারণত উদ্ভিদ হরমোনগুলি বর্ধনশীল অঞ্চল অর্থাৎ, মূল, কাণ্ড, পাতা ও অঙ্কুরিত চারাগাছের অগ্রস্থ ভাজক কলা বা তরুণ কলাকোশ থেকে সংশ্লেষিত হয়। এ ছাড়া ভ্রূণমুকুল, ভ্রূণমুকুলাবরণী, সস্য, বীজপত্র প্রভৃতি থেকেও ক্ষরিত হয়।
  • উদ্ভিদ হরমোনগুলি প্রকৃতপক্ষে আম্লিক বা ক্ষারীয় এবং নাইট্রোজেনযুক্ত বা নাইট্রোজেনবিহীন প্রকৃতির হয়।
  • উদ্ভিদ হরমোনগুলি জলে দ্রবণীয় এবং জলীয় মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে পরিবাহিত হয়।
  • উদ্ভিদ হরমোনগুলি কোশপর্দার ভেদ্যতা নিয়ন্ত্রণ করে এবং লক্ষ্য কোশে উৎসেচকের মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে।
  • উদ্ভিদ হরমোনগুলি উৎসস্থলের নিকটবর্তী অঞ্চল ও দূরবর্তী অঞ্চল উভয় স্থানেই খুব স্বল্পমাত্রায় ক্রিয়া করে। কাজের শেষে এগুলি নির্দিষ্ট উৎসেচকের ক্রিয়ায় বা আলোক জারণের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়।
  • উদ্ভিদ হরমোন কোশে কোশে উৎসেচক সংশ্লেষ বা সক্রিয়করণের রাসায়নিক বার্তা প্রেরণ করে এবং বিভিন্ন কোশের রাসায়নিক বিক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। তাই এটি রাসায়নিক বার্তাবহ এবং বিভিন্ন কলাকোশের কাজের মধ্যে সমন্বয় সাধন করে বলে একে রাসায়নিক সমন্বায়কও বলা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। - ব্যাখ্যা করো।

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান