এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন বিশেষ ভূমিকা পালন করে। উদ্ভিদের ফোটোট্রপিক এবং জিয়োট্রপিক চলন অক্সিনের অসম বণ্টনের ফলে ঘটে।
আলোকবর্তী বা ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ – ফোটোট্রপিক চলনে অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কাণ্ড বেশি পরিমাণ অক্সিনে বেশি অনুভূতিশীল, তাই আলোকের বিপরীত দিকে বেশি অক্সিনযুক্ত অঞ্চলে কোশ বিভাজনের হার বৃদ্ধি পায় এবং তার ফলে কাণ্ড আলোকের দিকে বেঁকে যায়।
আবার, মূল বেশি পরিমাণ অক্সিনে কম অনুভূতিশীল, তাই মূলের ক্ষেত্রে আলোকের দিকে কম অক্সিনযুক্ত অঞ্চলে কোশ বিভাজনের হার বৃদ্ধি পায় এবং তার ফলে মূল আলোকের বিপরীত দিকে বেঁকে যায়। এইভাবে, অক্সিন হরমোনের অসম বণ্টনের ওপর ফোটোট্রপিক চলন নির্ভর করে।
অভিকর্ষবর্তী বা জিয়োট্রপিক চলন নিয়ন্ত্রণ – অভিকর্ষ বলের প্রভাবে অনুভূমিক কান্ডের নীচের দিকে অক্সিনের ঘনত্ব বেশি হয়, ফলে ওই অংশে দ্রুত কোশ বিভাজন ও বৃদ্ধি ঘটায় কাণ্ডের অগ্রভাগ অভিকর্যের বিপরীতে বৃদ্ধি পায়, কিন্তু মূলের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটে। মূলাগ্রের নীচে অক্সিন বেশি থাকায় ওই অংশে কোশ বিভাজন বাধাপ্রাপ্ত হয়। কিন্তু মূলাগ্রের উপরের অংশে কম অক্সিন থাকায় কোশ দ্রুত বিভাজিত হয়, ফলে মূল বেঁকে নীচে অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment