এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।
জিব্বেরেলিন হরমোনের কাজ –
1. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ – বীজ বা মুকুল যখন সুপ্তাবস্থায় (Dormant) থাকে, তখন সাময়িকভাবে তার অঙ্কুরোদগম ঘটে না। এই সময়কালে জিব্বেরেলিন হরমোন α-অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে।

2. পর্বমধ্যের দৈর্ঘ্যবৃদ্ধি – এই হরমোন বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে সমগ্র উদ্ভিদটির দৈর্ঘ্যবৃদ্ধিতে সাহায্য করে। টম্যাটো, লেটুস শাক, আখ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে পর্বমধ্যের বৃদ্ধি ঘটাতে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয়। জিব্বেরেলিনের প্রভাবে পর্বমধ্যের বৃদ্ধি ঘটানোকে বোল্টিং বলে। এ ছাড়া এই হরমোন মটর, ধান, ভুট্টা প্রভৃতি উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
3. ফলের বৃদ্ধি – জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে দ্রুত ফলের বৃদ্ধি ঘটানো সম্ভব হয়। স্ট্রবেরি উদ্ভিদে জিব্বেরেলিন প্রয়োগ করে তাড়াতাড়ি ফুল ও ফল উৎপাদন করা হয়। ফল পাকার আগে জিব্বেরেলিন প্রয়োগ করলে ফল পাকতে বিলম্ব ঘটে।
4. পুষ্প প্রস্ফুটন ও লিঙ্গপ্রকাশ – জিব্বেরেলিন উদ্ভিদে (স্ট্রবেরি) নির্দিষ্ট সময়ের পূর্বেই ফুল ফোটাতে সাহায্য করে। জিব্বেরেলিন উদ্ভিদে (ভুট্টা) পুরুষ ফুল উৎপাদনকে ত্বরান্বিত করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment