এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “চলন ও গমন কাকে বলে? চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

চলন ও গমন কাকে বলে?
চলনের সংজ্ঞা (Definition of movement) – যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় একে থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনও অংশ বা অঙ্গপ্রতঙ্গ সঞ্চালন করে তাকে চলন বা সঞ্চালন বলে।
গমনের সংজ্ঞা (Definition of locomotion) – যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় অঙ্গপ্রতঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে।
চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো।
চলন ও গমনের মধ্যে পার্থক্য –
| চলন | গমন |
| চলনে জীবের অঙ্গ-প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে। | গমনে জীবের সমগ্র দেহের সঞ্চালন ঘটে। |
| চলনে জীবের স্থান পরিবর্তন হয় না। | গমনে সমগ্র জীবের স্থান পরিবর্তন ঘটে। |
| চলন উদ্ভিদ ও প্রাণী উভয়েরই সহজাত বৈশিষ্ট্য। | গমন প্রাণীদের এবং কিছু নিম্নশ্রেণির উদ্ভিদের সহজাত বৈশিষ্ট্য। |
| জীবের চলন হলে গমন নাও হতে পারে। | জীবের গমন হলে চলন হবেই। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “চলন ও গমন কাকে বলে? চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment