এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলন কাকে বলে? প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলন কাকে বলে?
প্রকরণ চলন – কোশের রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ-অঙ্গের যে স্বতঃস্ফূর্ত বক্রচলন দেখা যায়, তাকে প্রকরণ চলন বলে।
বৃদ্ধিজ চলন – উদ্ভিদের বর্ধিষ্ণু অংশের অসমান বৃদ্ধির ফলে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে বৃদ্ধিজ চলন বলে। যেমন – রোহিনী জাতীয় উদ্ভিদে দেখা যায়।
প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য লেখো।
প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য –
| প্রকরণ চলন | বৃদ্ধিজ চলন |
| রসস্ফীতিজনিত তারতম্যের ফলে উদ্ভিদদেহে এই চলন ঘটে। | কোশ বিভাজনের ফলে উদ্ভিদদেহে এই চলন ঘটে। |
| এই চলন অস্থায়ী প্রকৃতির। | এই চলন স্থায়ী প্রকৃতির। |
| উদ্ভিদদেহের কোনো বৃদ্ধি ঘটে না। উদাহরণ – বনচাঁড়ালের পার্শ্বপত্রে এই চলন দেখা যায়। | উদ্ভিদদেহের দৈর্ঘ্য বৃদ্ধিলাভ করে। উদাহরণ – কুমড়ো গাছে এই চলন দেখা যায়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলন কাকে বলে? প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment