এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিব্বেরেলিন কী? জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল লেখো। জিব্বেরেলিনের দুটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জিব্বেরেলিন কী? জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল লেখো।
জিব্বেরেলিন – উদ্ভিদের পরিণত বীজ, মুকুল থেকে উৎপন্ন নাইট্রোজেন-বিহীন টারপিনয়েড জাতীয় অম্লধর্মী উদ্ভিদ হরমোন যা বীজের সুপ্তাবস্থা ভাঙতে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে জিব্বেরেলিন বলে।
জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল – জিব্বেরেলিন সাধারণত অঙ্কুরিত বীজ, বীজপত্র, মুকুল চারাগাছ, বর্ধিষ্ণু অঞ্চলে এবং ফলে পাওয়া যায়। তাছাড়া পরিণত বীজে বেশি পরিমাণে পাওয়া যায়।
জিব্বেরেলিনের দুটি বৈশিষ্ট্য লেখো।
জিব্বেরেলিনের দুটি বৈশিষ্ট্য হল –
- জিব্বেরেলিন যে-কোনো দিকে পরিবাহিত হয়।
- জিব্বেরেলিন ব্যাপন ক্রিয়ার মাধ্যমে পরিবাহিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিব্বেরেলিন কী? জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল লেখো। জিব্বেরেলিনের দুটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment