‘গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?

Souvick

Home » ‘গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।' - কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?

‘গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?

বৈশাখ মাসে দেখা যাত্রা অপুর মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। অপু বসে বসে একটি খাতায় নাটক লিখত। লিখে লিখে খাতাটা প্রায় শেষ করে ফেলেছিল। নাটকের বিষয় ছিল – মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছেড়ে বনে যান, রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন, ঘোর যুদ্ধ হয় এবং পরে রাজকুমারীর মৃতদেহ নদীর তীরে দেখা যায়। নাটকের একটি চরিত্র হলো সতু, নাটকে তার চরিত্রে মারাত্মক কোনো দোষ না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষদিকে দেখা যায়, নারদের বরে রাজকুমারী অম্বা পুনর্জীবন পান এবং বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সঙ্গে তাঁর বিবাহ হয়। অপুর নাটকের এইসব ঘটনা তার দেখা যাত্রাপালার সঙ্গে অনেক ক্ষেত্রেই মিলে যায়। সেই নাটকের প্রসঙ্গেই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।

Also read, নীলমণি হাজরার দলের যাত্রা অপুর মনে কেমন প্রভাব ফেলেছিল? | অষ্টম শ্রেণি বাংলা পথের পাঁচালী


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর