হরমোন ও উৎসেচক কাকে বলে? হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হরমোন ও উৎসেচক কাকে বলে? হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হরমোন ও উৎসেচক কাকে বলে? হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো।

হরমোন ও উৎসেচক কাকে বলে?

হরমোন – যে জৈব রাসায়নিক পদার্থ কোনো বিশেষ কোশসমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে বিশেষ উপায়ে পরিবাহিত হয়ে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের মধ্যে রাসায়নিক সমন্বয়সাধন করে এবং ক্রিয়ার শেষে বিনষ্ট হয়ে যায়, তাকে হরমোন বলে। যেমন – অক্সিন নামক উদ্ভিদ হরমোন।

উৎসেচক – প্রোটিনধর্মী যে জৈব অনুঘটক সজীব কোশে উৎপন্ন হয়ে কোশের ভিতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব- রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক বলে।

হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো।

হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য –

হরমোনউৎসেচক
হরমোন জীবদেহে মূলত উদ্ভিদদেহের অগ্রস্থ ভাজক কলা, বীজপত্র এবং প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়।উৎসেচক জীবদেহের বিভিন্ন বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়।
হরমোন উৎসস্থল থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে ক্রিয়া করে।উৎসেচক প্রায় সর্বত্রই ক্রিয়াশীল।
হরমোন জীবদেহে রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করে। উৎসেচক জীবদেহে জৈব অনুঘটক হিসেবে কাজ করে।
হরমোন ক্রিয়ার শেষে নিষ্ক্রিয় বা ধ্বংস হয়ে যায়।উৎসেচক ক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে।
হরমোন সর্বদা একটি নির্দিষ্ট মাত্রায় কাজ করে।উৎসেচকের ঘনত্ব বাড়ালে উৎসেচক নিয়ন্ত্রিত বিক্রিয়ার হার বাড়ে।
হরমোন রক্ত, লসিকার মাধ্যমে বাহিত হয়।উৎসেচক সুনির্দিষ্ট নালিকার মাধ্যমে পরিবাহিত হয়।
হরমোন অ্যামিনোধর্মী, প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী।উৎসেচক সর্বদাই প্রোটিনধর্মী হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হরমোন ও উৎসেচক কাকে বলে? হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। - ব্যাখ্যা করো।

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো।

‘বাবার জন্য অপুর মন কেমন করে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?

‘গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশই পৃথক নহে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?

নীলমণি হাজরার দলের যাত্রা অপুর মনে কেমন প্রভাব ফেলেছিল? | অষ্টম শ্রেণি বাংলা পথের পাঁচালী

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়