ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ ও গুরুত্ব

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “’ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।’ – এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

'ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।' - এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।

‘ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।’ – এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও।

অথবা, ইনসুলিন এবং গ্লুকাগনকে অ্যান্টাগোনাস্টিক হরমোন কেন বলা হয়?

রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বৃদ্ধি পেলে ইনসুলিন কোশপর্দার ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজকে কোশে প্রবেশ করতে সাহায্য করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। অন্যদিকে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাই বলা যায় যে, ‘ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে’।

ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।।

ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম হল –

  • অগ্ন্যাশয়ের α কোশ নিঃসৃত গ্লুকাগন এবং
  • অ্যাড্রিনাল কর্টেক্স নিঃসৃত গ্লুকোকটিকয়েড।

গ্লুকাগন হরমোনের কাজগুলি হল –

  • গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজে পরিণত করে।
  • গ্লুকাগন নিয়োগ্লুকোজেনেসিস পদ্ধতিতে অ-শর্করা থেকে শর্করা উৎপাদনে সাহায্য করে।
  • কিটোন বডির উৎপাদন বৃদ্ধি করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “’ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।’ – এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল (চতুর্থ অধ্যায়) – চাপবলয় ও বায়ুপ্রবাহ – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর