এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “স্নায়ুকোশের কোশদেহের গঠন ও কাজ সংক্ষেপে উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

স্নায়ুকোশের কোশদেহের গঠন ও কাজ সংক্ষেপে উল্লেখ করো।
স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরোনের কোশদেহের গঠন –
নিউরোন বা স্নায়ুকোশের গোলাকার বা শাঙ্কবাকার বা নক্ষত্রাকার আকৃতিবিশিষ্ট নিউক্লিয়াসযুক্ত অংশ, যা ডেনড্রনের মাধ্যমে আগত স্নায়ুস্পন্দন গ্রহণ করে অ্যাক্সনের দিকে প্রেরণ করে, তাকে কোশদেহ বা নিউরোসাইটন বা পেরিক্যানিয়ন বলে। কোশদেহ নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত –

- কোশপর্দা – কোশপর্দা লিপিড-প্রোটিন-লিপিড দ্বারা গঠিত এককপর্দা, যা কোশদেহকে আবৃত করে রাখে।
- নিউরোপ্লাজম – কোশদেহ মধ্যস্থ দানাদার ও তন্তুময় সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে।
- নিউক্লিয়াস – কোশদেহে একটি বৃহদাকার নিউক্লিয়াস দেখা যায়। নিউক্লিয়াসে একটি বা কখনও দুটি নিউক্লিওলাস এবং অল্প পরিমাণে ক্রোমাটিন তন্তু থাকে।
- নিউরোফাইব্রিল – নিউরোনের কোশদেহে অসংখ্য সূক্ষ্ম তন্তু থাকে, যেগুলিকে নিউরোফাইব্রিল বলে।
- নিজল দানা – নিউরোপ্লাজমে রাইবোনিউক্লিয়োপ্রোটিন নির্মিত অসংখ্য সূক্ষ্ম দানা অবস্থিত, এদের নিজল দানা বলে। এরা প্রধানত রাইবোজোমের দানা যা প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কোশ অঙ্গাণু – নিউরোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, ER, গলগিবডি, অনুন্নত ও নিষ্ক্রিয় সেন্ট্রোজোম প্রভৃতি কোশ অঙ্গাণু থাকে।
- রঞ্জক – নিউরোপ্লাজমে মেলানিন, লাইপোক্রোম প্রভৃতি রঞ্জকের উপস্থিতি লক্ষ করা যায়।
স্নায়ুকোশের কাজ –
- কোশদেহ নিউরোনের সকল প্রকার বিপাকক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
- কোশদেহ ডেনড্রনের মাধ্যমে পূর্ববর্তী স্নায়ুকোশ বা নিউরোন থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে।
- কোশদেহ ডেনড্রন কর্তৃক গৃহীত স্নায়ুস্পন্দনকে অ্যাক্সনে প্রেরণ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “স্নায়ুকোশের কোশদেহের গঠন ও কাজ সংক্ষেপে উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment