এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “SPM কী? SPM-এর প্রকৃতি, বিভিন্ন উৎসসমূহ এবং ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “পরিবেশদূষণ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
SPM কী? (What is SPM?)
মাইক্রনের কম ব্যাসযুক্ত বাতাসে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম কঠিন কণাকে SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার (Suspended Particulate Matter) বলে।
SPM-এর প্রকৃতি
SPM প্রকৃতপক্ষে কঠিন বা তরল পদার্থের অতি সূক্ষ্ম কণা। এই SPM-এ ধূলিকণা, ধোঁয়া, বিভিন্ন ধাতব অক্সাইডের কণা, জীবাণু, ফুলের রেণু ইত্যাদি উপস্থিত থাকে।
SPM-এর বিভিন্ন উৎস
পরিবেশে SPM প্রধানত নিম্নলিখিত উৎসগুলি থেকে মিশে থাকে –
- জীবাশ্ম জ্বালানির দহনের ফলে সৃষ্ট ধোঁয়া।
- যানবাহন থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়া।
- বিভিন্ন শিল্প কারখানাজাত বর্জ্য পদার্থ।
- তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশ (Fly Ash)।
SPM-এর ক্ষতিকর প্রভাব
মানবদেহ এবং স্বাস্থ্যর ওপর SPM-এর মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে –
- শ্বাসযন্ত্রের রোগ – শিল্পাঞ্চলে বসবাসকারী মানুষের SPM-এর প্রভাবে ব্রংকাইটিস, শ্বাসকষ্ট এবং অ্যালার্জি হয়।
- অ্যাসবেস্টোসিস (Asbestosis) – অ্যাসবেস্টস-এর সূক্ষ্ম কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালিতে প্রবেশ করে অ্যাসবেস্টোসিস নামক রোগের সৃষ্টি করে।
- ব্ল্যাক লাং (Black Lung) – কয়লাখনিতে কর্মরত মানুষের ক্ষেত্রে অনবরত কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করার ফলে তাদের ব্ল্যাক লাং (Black Lung) রোগ হয়।

আরও পড়ুন – পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না -এর কারণ কী?
SPM এর পুরো নাম কী?
SPM এর উদাহরণ কী?
পার্টিকুলেট ম্যাটার কী?
বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “SPM কী? SPM-এর প্রকৃতি, বিভিন্ন উৎসসমূহ এবং ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “পরিবেশদূষণ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন