এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো। এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো। এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো।
বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো আকস্মিক সংজ্ঞাবহ উদ্দীপনায় মস্তিষ্কের সরাসরি অংশগ্রহণ ব্যতীত (জটিল প্রতিবর্ত ক্রিয়া ছাড়া) সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত প্রাণীদেহে যে দ্রুত, স্বতঃস্ফূর্ত, অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে।
উদাহরণ – হাঁটতে শেখা, পড়াশোনা করা, সাঁতার কাটতে শেখা ইত্যাদি।
প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য –
- প্রতিবর্ত ক্রিয়া সাধারণত সুষুম্নাকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- প্রতিবর্ত ক্রিয়া একপ্রকার দ্রুত, স্বতঃস্ফূর্ত, অনৈচ্ছিক প্রতিক্রিয়া।
- এটি বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো সংজ্ঞাবহ উদ্দীপনায় ঘটে।
প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
অথবা, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।
প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব –
- চোখে হঠাৎ উজ্জ্বল আলো পড়লে নিজের অজান্তেই চোখের পাতা বন্ধ হয়ে যায়।
- দেহের কোনো অংশে অনৈচ্ছিকভাবে উত্তপ্ত বা গরম কোনো বস্তুর ছোঁয়া লাগলে দেহের সেই অংশটি তৎক্ষণাৎ উত্তপ্ত বস্তু থেকে দূরে সরে যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো। এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment