এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে?
একনেত্র দৃষ্টি –
যখন একইসঙ্গে দুটি চোখে দুটি আলাদা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ, দুটি আলাদা বস্তু দেখা যায়, তখন সেই দৃষ্টিকে একনেত্র দৃষ্টি বলে।
উদাহরণ – ব্যাং, ঘোড়া, গোরু ইত্যাদি প্রাণীর দৃষ্টি।
দ্বিনেত্র দৃষ্টি –
একই সঙ্গে দুটি চোখ দিয়ে একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে অর্থাৎ, দুটি চোখ দিয়ে একটিমাত্র বস্তুকে সুস্পষ্ট দেখা গেলে সেই দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি বলে।
উদাহরণ – মানুষ, বাঘ প্রভৃতি প্রাণীর দৃষ্টি।
একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো।
একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য –
| বিষয় | একনেত্র দৃষ্টি | দ্বিনেত্র দৃষ্টি |
| প্রতিবিম্বের গঠন | একইসঙ্গে দুটি চোখ দিয়ে একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। | একইসঙ্গে দুটি চোখে দুটি আলাদা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। |
| প্রাণীদেহে চোখের অবস্থান | একনেত্র দৃষ্টিভুক্ত প্রাণীদের মাথার দুপাশে দুটি চোখ অবস্থিত। যেমন – ব্যাং, ঘোড়া, কুকুর ইত্যাদি। | দ্বিনেত্র দৃষ্টিভুক্ত প্রাণীদের মাথার সামনে দুটি চোখ অবস্থিত। যেমন – মানুষ, বাঘ ইত্যাদি। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment