দ্বিতন্ত্রী DNA -এর মডেল চিত্র ব্যাখ্যা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দ্বিতন্ত্রী DNA -এর মডেল চিত্র ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দ্বিতন্ত্রী DNA -এর মডেল চিত্র ব্যাখ্যা করো।

দ্বিতন্ত্রী DNA -এর মডেল চিত্র ব্যাখ্যা করো।

দ্বিতন্ত্রী DNA -এর মডেল –

1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াটসন, ক্লিক এবং উইলকিন্স দক্ষিণাবর্তী B-DNA আবিষ্কার করেন। এই DNA -তে দুটি পলিনিউক্লিয়োটাইড শৃঙ্খল একে-অপরকে বিপরীত সমান্তরালভাবে পেঁচিয়ে থাকে।

একটি পলিনিউক্লিয়োটাইড শৃঙ্খলের অভিমুখ 5’P → 3’OH, অপর পলিনিউক্লিয়োটাইড শৃঙ্খলের অভিমুখ 3’OH → 5’P হয়। DNA অণুর প্রতি সূত্র সুগার ফসফেট কাঠামো দ্বারা গঠিত। DNA -তে অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) নামক পিউরিন ক্ষারক থাকে এবং সাইটোসিন (C) ও থাইমিন (T) নামক পিরিমিডিন বেস থাকে। DNA -এর পলিপেপটাইড শৃঙ্খলে 5C যুক্ত ডিঅক্সিরাইবোজ শর্করা, পিউরিন ও পিরিমিডিন ক্ষারক ও ফসফোরিক অ্যাসিডের ফসফেট মূলক থাকে। পিউরিন বেস দ্বিবলয়যুক্ত এবং পিরিমিডিন বেস একবলয়যুক্ত হয়।

একটি তন্ত্রীর অ্যাডেনিন (A) বেস অপর তন্ত্রীর থাইমিন (T) বেসের সঙ্গে 2টি সম্পূরক হাইড্রোজেন বন্ধনী এবং সাইটোসিন (C) বেস, গুয়ানিন (G) বেসের সঙ্গে ওটি সম্পূরক হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে।

Chargaff’s Rule বা চারগফের নীতি অনুযায়ী, DNA -এর দুটি তন্ত্রে উপস্থিত মোট পিউরিন এবং মোট পিরিমিডিনের সংখ্যা সমান। অর্থাৎ, DNA -তে অ্যাডেনিনের সংখ্যা ও থাইমিনের সংখ্যা সমান এবং গুয়ানিনের সংখ্যা সাইটোসিনের সংখ্যার সমান।

AT=1 এবং GC=1

A+GT+C=1

অর্থাৎ, পিউরিনপিরিমিডিন=1

DNA -তে পরপর দুটি ক্ষারক যুগলের (Base pair) মধ্যে ব্যবধান 0.34 nm। DNA -এর একটি বাঁকে 10টি সম্পূরক নাইট্রোজেন ক্ষারক যুগল সমদূরত্বে অবস্থান করে, তাই DNA -এর একটি বাঁকের দৈর্ঘ্য 10 × 0.34 nm = 3.4 nm।

B-DNA -এর ব্যাস 2 nm। লম্বভাবে ছেদ করলে DNA -এর দুই অর্ধের ব্যাস 1 nm করে হয়। B-DNA -তে পরিপূরক ক্ষারক জোড় অর্ধসংরক্ষণশীল (Semi Conservative) DNA প্রতিলিপিকরণের ইঙ্গিত দেয়।

DNA -তে অনেক প্রকার রাসায়নিক বন্ধনী আছে, এগুলি হল –

  • গ্লাইকোসাইডিক বন্ধনী – ডিঅক্সিরাইবোজ শর্করার সঙ্গে পিউরিন ও পিরিমিডিন ক্ষারকের বন্ধনী।
  • সমযোজী বন্ধনী – শর্করা-ফসফেট খাঁচার বিভিন্ন পরমাণুর মধ্যেকার বন্ধনী।
  • হাইড্রোফোবিক আন্তঃক্রিয়া – হাইড্রোজেন বন্ধনীর মধ্যেকার জলবিকর্ষী অঞ্চল।
  • ফসফোডাইএস্টার বন্ধনী – একটি ডিঅক্সিরাইবোজ শর্করার 3’OH প্রান্তের সঙ্গে অপর ডিঅক্সিরাইবোজ শর্করার 5’P প্রান্তের মধ্যেকার বন্ধনী।
DNA-এর দ্বিতন্ত্রী গঠন

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দ্বিতন্ত্রী DNA -এর মডেল চিত্র ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর