দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে?

পরিবেশে ক্ষতিকর ও দূষক বস্তু যোগ করার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীসহ মানুষের দৈনন্দিন জীবনযাপন ও স্বাস্থ্যের ওপর যে প্রতিকূল ও অপূরণীয় ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত পড়েছে, তাকে দূষণ (Pollution) বলে।

দূষণের প্রকারভেদগুলি কী কী?

পরিবেশের উপাদান অনুযায়ী দূষণ প্রধানত চারপ্রকার। যথা –

  • বায়ুদূষণ
  • জলদূষণ
  • মৃত্তিকা বা মাটিদূষণ
  • শব্দদূষণ

প্রকারভেদের সংজ্ঞা –

  • বায়ুদূষণ (Air Pollution) – বাতাসে ভাসমান বিভিন্ন সূক্ষ্ম কণা, বিভিন্ন বর্জ্য পদার্থ, যানবাহনের ধোঁয়া এবং মানুষের দ্বারা সৃষ্ট বিভিন্ন বর্জ্য পদার্থ বায়ুতে মিশে বাতাসকে দূষিত করে, তাকে বায়ুদূষণ বলে।
  • জলদূষণ (Water Pollution) – বিভিন্ন জৈবিক ও রাসায়নিক বর্জ্য পদার্থ, উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে সৃষ্ট বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ জলের সঙ্গে মিশে জলকে ব্যবহারের অনুপযোগী করে তোলে, ফলে জলের গুণগত মান নষ্ট হয়, তাকে জলদূষণ বলে।
  • মাটিদূষণ (Soil Pollution) – পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান মাটি। সেই মাটি আজ নানাভাবে দূষিত হচ্ছে। অথচ মাটি ছাড়া প্রাণী বা উদ্ভিদ জগতের বেঁচে থাকা সম্ভব নয়। মাটির উর্বরতা কমে যাওয়া এবং মাটিতে ক্ষতিকারক জৈব ও অজৈব পদার্থের মিশ্রণকে মাটিদূষণ বলে।
  • শব্দদূষণ (Noise Pollution) – উচ্চ প্রাবল্য ও উচ্চ তীব্রতা সহনসীমার ঊর্ধ্বের সুরবর্জিত কর্কশ যে শব্দ মানবদেহে ক্ষতিকর ও অবাঞ্ছনীয় পরিবর্তন ঘটিয়ে থাকে, তাকে শব্দদূষণ বলে। যেমন – বাজির শব্দ, মাইক্রোফোনের উচ্চ শব্দ, যানবাহন জাত তীব্র শব্দ ইত্যাদি।

আরও পড়ুন – গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।”—নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ