‘স্মৃতিচিহ্ন’ কবিতায় কাদের মনস্কামনা ব্যর্থ হয়, আর কারা মানুষের হৃদয়ে স্থায়ী আসন পান—এই প্রশ্নগুলি বুঝে পড়ার জন্য সংক্ষিপ্ত উত্তরগুলি কাজে লাগবে। সপ্তম শ্রেণির বাংলা পাঠের এই পোস্টে কামিনী রায়ের কবিতার হাতেকলমে বিভাগের 10.1 থেকে 10.8 পর্যন্ত 8টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর রয়েছে। উদ্ধৃতির প্রসঙ্গ ও কবিতার বক্তব্য মিলিয়ে অনুশীলন করো।

হাতেকলমে — তিন-চারটি বাক্যে উত্তর
তিন-চারটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
10.1. ‘ওরা ভেবেছিল মনে ….’—কাদের কথা বলা হয়েছে? তারা কী ভেবেছিল?
উত্তর: ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় ‘ওরা’ বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে।
তারা ভেবেছিল, তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে।
10.2. ‘মূঢ় ওরা’—কবিতায় তাদের ‘মূঢ়’ বলার কারণ কী?
উত্তর: ‘মূঢ়’ কথার অর্থ অজ্ঞ বা বোকা। অহংকারী, ধনী বা সাম্রাজ্যলোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু কালস্রোতে ভেসে যাওয়া জীবন-যৌবন ধনমানের মতো তাদের নির্মিত সৌধও একদিন ভেঙে পড়বে, তাদের কথা তখন কেউ মনে রাখবে না। তাই তাদের কবি ‘মূঢ়’ বলেছেন।
10.3. ‘কেবা রক্ষা করে।’—কী রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন?
উত্তর: প্রাচীনকালে নির্মিত স্মৃতিসৌধ রক্ষার কথা বলা হয়েছে।
সময়ের সঙ্গে সমস্ত কিছুরই ধ্বংস হয়। যতই চেষ্টা করা হোক তা একদিন কালের নিয়মে বিনষ্ট হবেই। তাই রক্ষা করা সম্ভব হচ্ছে না।
10.4. ‘দরিদ্র আছিল তারা,’—কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন?
উত্তর: যারা ধনী নয়, দরিদ্র হয়েও মানুষের মনে চিরকালীন আসন পেয়েছেন কবি তাদের কথা বলেছেন।
মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন যে-সমস্ত মানুষেরা, তাদের কল্যাণময় কর্মের জন্যই তারা সমস্ত মানুষের মনে সদা বিরাজিত, যা পরম্পরায় বয়ে চলতেই থাকবে। তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে।
10.5. কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না?
উত্তর: কালস্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়। যারা ইট-কাঠ-পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করতে চেয়েছিল।
কালের স্রোত, মানবকল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলির স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয় সিংহাসন অধিকার করে আছে।
10.6. ‘মানবহৃদয়-ভূমি করি অধিকার’—কারা, কীভাবে মানবহৃদয়-ভূমি অধিকার করে?
উত্তর: মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা। যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে তারাই তাদের মহান কাজের দ্বারা মানবহৃদয়-ভূমি অধিকার করে।
10.7. কবিতায় কবি কোন্ ‘স্মৃতি’কে কেন ‘অবিনশ্বর’ ও ‘নিত্য সমুজ্জ্বল’ বলেছেন?
উত্তর: যারা দরিদ্র, সহায়সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা মানুষের মনের মণিকোঠায় চিরবিরাজিত, কবি তাদের কথা বলেছেন। কারণ তাদের কীর্তি কোনো প্রস্তরনির্মিত সৌধ নয় যে জীর্ণ হবে। বরং মানুষের মন-সিংহাসনে তারা চিরবিরাজিত থাকবেন।
10.8. তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী?
উত্তর: কর্মই শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি। তাই আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হল কর্ম। মানুষের মধ্যে মিশে যদি তাদের দুঃখ দূর করা যায় ও তাদের মুখে হাসি ফোটানো যায়, তবে তাকেই লোকে স্মরণীয় করে রাখে।
এই অধ্যায়ের আরও পোস্ট
- স্মৃতিচিহ্ন – বিষয়সংক্ষেপ
- স্মৃতিচিহ্ন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- স্মৃতিচিহ্ন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর
শেষকথা
সংক্ষিপ্ত উত্তরে প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রসঙ্গ ও কারণ স্পষ্ট রাখা দরকার। সৌধ নির্মাণের উদ্দেশ্য, কালের প্রভাব এবং মানুষের কল্যাণে নিবেদিত জীবনের কথা পাশাপাশি মিলিয়ে পড়ো। মূল বক্তব্য মনে রেখে সম্পূর্ণ উত্তর লেখার অনুশীলন করলে উদ্ধৃতিনির্ভর প্রশ্নও সহজ হবে।





মন্তব্য করুন