এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি লেখো।
মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি নিম্নরূপ –
- সমগ্র জীবদেহের গঠনগত বৃদ্ধি – মাইটোসিস কোশ বিভাজনের ফলে নতুন কোশের সৃষ্টি হয় যার ফলে কোশের সংখ্যা বৃদ্ধি পায়। যার মাধ্যমে সমগ্র জীবদেহের গঠনগত বৃদ্ধি ঘটে।
- কোশের ক্ষয়পূরণ – মাইটোসিস কোশ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোশগুলি, দেহকোশে ক্ষতস্থান সৃষ্টি হলে সেই স্থানে প্রতিস্থাপিত হয়ে সেই স্থানের ক্ষয়পূরণ ঘটাতে সাহায্য করে।
- জীবদেহের পুনরুৎপাদন – তারামাছ, কাঁকড়া প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে তাদের বাহু দেহ থেকে কোনো কারণে বিচ্ছিন্ন হলে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে সেই বাহুগুলি পুনরায় উৎপাদিত হয়।
- প্রজনন – কিছু এককোশী জীব যেমন – ইস্ট -এর অযৌন জনন পদ্ধতিটি মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে সংঘটিত হয়। এ ছাড়াও কিছু নিম্নশ্রেণির জীবদেহে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।
- সমানানুপাত বজায় – মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের অবতলের অনুপাত সমান হয়। এ ছাড়াও সমসংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্য কোশের সৃষ্টি হয়।
- ভ্রূণের বৃদ্ধি – মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে ভ্রূণের বৃদ্ধি ঘটে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment