এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামাইটোসিসের সংঘটনস্থল উল্লেখ করো। অ্যামাইটোসিস বিভাজন সম্বন্ধে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যামাইটোসিসের সংঘটনস্থল উল্লেখ করো। অ্যামাইটোসিস বিভাজন সম্বন্ধে সংক্ষেপে লেখো।
অ্যামাইটোসিসের সংঘটনস্থল –
নিম্নশ্রেণির উদ্ভিদ ও প্রাণীকোশে অ্যামাইটোসিস পরিলক্ষিত হয়, যেমন – ব্যাকটেরিয়া, Amoeba (অ্যামিবা), ইস্ট (ছত্রাক), এককোশী সিলিয়েট, কারা (শৈবাল) ইত্যাদি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণঝিল্লি ও তরুণাস্থি কোশে অ্যামাইটোসিস বিভাজন হয়।
অ্যামাইটোসিস বিভাজন –
- অ্যামাইটোসিস বিভাজনে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ও বেম গঠন ছাড়াই মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোশের সৃষ্টি করে, এজন্য অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলে।
- সরল প্রকৃতির এবং খুব দ্রুত গতিতে ঘটা অ্যামাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়। এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। কোশ বিভাজনের সময়েও নিউক্লিয়োলাস, নিউক্লিয় জালিকা, ক্রোমোজোম গঠিত হয় না।
- নিম্নশ্রেণির এককোশী জীবের সংখ্যা বৃদ্ধিতে, ক্ষয়িষ্ণু জীবনী-শক্তিসম্পন্ন কোশে অ্যামাইটোসিস বিভাজনই একমাত্র সম্বল।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামাইটোসিসের সংঘটনস্থল উল্লেখ করো। অ্যামাইটোসিস বিভাজন সম্বন্ধে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment