এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে?
মেটাসেন্ট্রিক ক্রোমোজোম – যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে অবস্থান করে, তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এক্ষেত্রে ক্রোমোজোমটির বাহুদুটির দৈর্ঘ্য সমান হয় এবং অ্যানাফেজ ক্রোমোজোমের গঠনটি চলনের সময় অনেকটা ইংরেজি ‘V’ অক্ষরের মতো দেখায়।

সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম – যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানের কাছে অবস্থান করে, তাকে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এক্ষেত্রে ক্রোমোজোমের একটি বাহু বড়ো হয় এবং অপর বাহুটি ছোটো হয় এবং অ্যানাফেজ চলনের সময় ক্রোমোজোমের গঠনটি অনেকটা ইংরেজি ‘L’ অক্ষরের মতো দেখায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment