অ্যামাইটোসিস এবং মিয়োসিস কাকে বলে? অ্যামাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামাইটোসিস এবং মিয়োসিস কাকে বলে? অ্যামাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যামাইটোসিস এবং মিয়োসিস কাকে বলে? অ্যামাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো।

অ্যামাইটোসিস এবং মিয়োসিস কাকে বলে?

অ্যামাইটোসিস কোশ বিভাজন – নিউক্লিয় পর্দার বিলুপ্তি, ক্রোমোজোম সৃষ্টি এবং বেমতন্তুর গঠন ব্যতিরেকে যে প্রক্রিয়ায় মাতৃকোশের নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য কোশের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে।

মিয়োসিস কোশ বিভাজন – যে পরোক্ষ কোশ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোশের ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম দু-বার বিভাজিত হয় এবং জিনের পুনর্বিন্যাস ঘটে ডিপ্লয়েড জনন মাতৃকোশের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট চারটি অপত্য কোশের সৃষ্টি করে, তাকে মিয়োসিস কোশ বিভাজন বলে।

অ্যামাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো।

অ্যামাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য –

অ্যামাইটোসিসমিয়োসিস
প্রত্যক্ষ কোশ বিভাজন পদ্ধতি।পরোক্ষ কোশ বিভাজন পদ্ধতি।
কোনো অন্তর্বর্তী দশার মাধ্যমে সংঘটিত হয় না।অনেক অন্তর্বর্তী দশার মাধ্যমে সংঘটিত হয়।
DNA -এর পরিমাণ সমান থাকতেও পারে, নাও থাকতে পারে।DNA -এর পরিমাণ অর্ধেক হয়ে যায়।
ব্যাকটেরিয়ার কোশে অ্যামাইটোসিস কোশ বিভাজন সংঘটিত হয়।উন্নত শ্রেণির উদ্ভিদ ও প্রাণীর জননকোশে মিয়োসিস কোশ বিভাজন সংঘটিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামাইটোসিস এবং মিয়োসিস কাকে বলে? অ্যামাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়