এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সিস্টার ক্রোমাটিড কাকে বলে? নন-সিস্টার ক্রোমাটিড কাকে বলে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সিস্টার ক্রোমাটিড কাকে বলে?
সমসংস্থ ক্রোমোজোমের দ্বিত্বকরণের ফলে প্রতিটি ক্রোমোজোমে যে দুটি সমআকৃতি ও সমপ্রকৃতির ক্রোমাটিড গঠিত হয়, একই ক্রোমাজোমস্থিত সেই ক্রোমটিডদ্বয়ের একটিকে অপরটির সিস্টার ক্রোমাটিড বলে। এরা একটি সাধারণ সেন্ট্রোমিয়ার দ্বারা পরস্পর যুক্ত থাকে।
নন-সিস্টার ক্রোমাটিড কাকে বলে?
সমসংস্থ ক্রোমোজোম জোড়ার (একটি পিতা এবং অপরটি মাতার থেকে প্রাপ্ত) দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমটিডদ্বয়, যারা একটি সাধারণ সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত নয় তাদের একটিকে অপরটির নন-সিস্টার ক্রোমাটিড চিত্র বলে। নন-সিস্টার ক্রোমাটিডগুলি ট্রেটাডে অবস্থান করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সিস্টার ক্রোমাটিড কাকে বলে? নন-সিস্টার ক্রোমাটিড কাকে বলে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment