অঙ্গজ বংশবিস্তারের কাকে বলে? অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অঙ্গজ বংশবিস্তারের সংজ্ঞা লেখো। অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অঙ্গজ বংশবিস্তারের সংজ্ঞা লেখো। অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অঙ্গজ বংশবিস্তারের সংজ্ঞা লেখো। অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 

যে জনন পদ্ধতিতে জীবদেহের (প্রধানত উদ্ভিদের) কোনো অঙ্গ বা দেহাংশ জনিতৃ থেকে বিচ্ছিন্ন হয়ে কোশ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে নতুন অপত্যের সৃষ্টি হয়, তাকে অঙ্গজ বংশবিস্তার বলে।

অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্য –

  • অঙ্গজ বংশবিস্তার প্রক্রিয়াটি উদ্ভিদদেহে সংঘটিত একটি সরল এবং অনুন্নত পদ্ধতি এবং এই পদ্ধতিতে মাতৃ উদ্ভিদের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়।
  • অঙ্গজ বংশবিস্তারের ফলে সৃষ্ট অপত্য উদ্ভিদে কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় না, যার ফলে অঙ্গজ জননের অভিব্যক্তিতে কোনো ভূমিকা নেই।
  • অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে খুব কম সময়ে দ্রুত নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়।
  • বছরের যে-কোনো ঋতুতে ইচ্ছামতন কৃত্রিম উপায়েও অঙ্গজ বংশবিস্তার ঘটানো যায় এবং এই প্রকার বংশবিস্তারে জনুক্রম অনুপস্থিত থাকে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অঙ্গজ বংশবিস্তারের সংজ্ঞা লেখো। অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়