এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদদেহে অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদদেহে অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো।
উদ্ভিদদেহে অঙ্গজ বংশবিস্তারের সুবিধা ও অসুবিধাগুলি নিম্নরূপ –
উদ্ভিদদেহে অঙ্গজ বংশবিস্তারের সুবিধা –
- অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে মাতৃজীবের সমগুণসম্পন্ন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়।
- অঙ্গজ জননের মাধ্যমে কম সময়ে অনেক বেশি সংখ্যক উদ্ভিদ সৃষ্টি করা যায়।
- বছরের যে-কোনো সময় কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায়।
- যেসব উদ্ভিদে বীজ উৎপন্ন হয় না বা বীজের সুপ্তদশা প্রলম্বিত সেসব উদ্ভিদে অঙ্গজ বংশবিস্তার খুবই কার্যকারী।
- অঙ্গজ বংশবিস্তার সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদকে বংশবিস্তারের জন্য পরাগমিলন, বীজ ইত্যাদির ওপর নির্ভর করতে হয় না। বন্ধ্যা উদ্ভিদেও বংশবিস্তার সম্ভব হয়।
- বীজহীন উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে বংশবিস্তার সম্ভব।
উদ্ভিদদেহে অঙ্গজ বংশবিস্তারের অসুবিধা –
- অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে মাতৃ উদ্ভিদের সমবৈশিষ্ট্যসম্পন্ন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় ফলে অপত্য উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সমাগম ঘটে না।
- অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের সমাগম না ঘটায় পরবর্তী ক্ষেত্রে বিবর্তনের ধারা বিঘ্নিত হয়।
- উৎপন্ন উদ্ভিদগুলির অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ায় প্রতিকূল ও নতুন পরিবেশে মানিয়ে চলতে অসুবিধা হয়, এর ফলে অবলুপ্তির সম্ভাবনা থাকে।
- পরিবেশ অনুকূল না হলে কিছু কিছু উদ্ভিদের বংশবিস্তার অঙ্গজ জনন পদ্ধতিতে সম্ভবপর হয় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদদেহে অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment