এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পাঠের অন্তর্গত ‘অদ্ভুত আতিথেয়তা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সঠিক উত্তর নির্বাচন করো।
1. একদা (জার্মান/অসুর/আরব)-দের সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল।
উত্তর – আরব।
2. ‘….তিনি বিপক্ষের শিবির সন্নিবেশস্থানে উপস্থিত হইলেন।’ – বিপক্ষ শিবিরে প্রবেশ করলে – (আতিথেয়তালাভের সম্ভাবনা থাকে/আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে/নিজ শিবিরে প্রত্যাবর্তনের ঠিক পথ জানার সম্ভাবনা থাকে/নিজ দলের সৈন্যদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে।)
উত্তর – আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
3. মুর সেনাপতি আরব সেনাপতির (বন্ধু/আত্মীয়/শত্রু) ছিলেন।
উত্তর – শত্রু।
4. মুর সেনাপতি (খাদ্য/জল/আশ্রয়) প্রার্থনা করেছিল।
উত্তর – আশ্রয়।
5. আতিথেয়তা বিষয়ে জগতে (আরব/মুর/ভারতীয়)-রা অতুলনীয়।
উত্তর – আরবরা।
শূন্যস্থান পূরণ করো।
কিন্তু তাঁহার ___ জন্মিয়াছিল।
উত্তর – কিন্তু তাঁহার দিকভ্রম জন্মিয়াছিল।
সে-সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে, আর কোনোক্রমেই ___ গমন করিতে পারেন না।
উত্তর – সে-সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে, আর কোনোক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না।
___ বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।
উত্তর – আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।
সাদর সম্ভাষণ করিয়া মুর সেনাপতিকে ___ আরোহণ করাইলেন।
উত্তর – সাদর সম্ভাষণ করিয়া মুর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন।
আমাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত ও সর্বস্বান্ত হইলেও, অতিথির ___ করি না।
উত্তর – আমাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত ও সর্বস্বান্ত হইলেও, অতিথির অনিষ্টচিন্তা করি না।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন্ কলেজের অধ্যক্ষ ছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন।
তাঁর রচিত দুটি গ্রন্থের নাম লেখো।
তাঁর রচিত দুটি গ্রন্থের নাম হল – ‘কথামালা’ ও ‘বোধোদয়’।
‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে কোন্ কোন্ সেনাপতির প্রসঙ্গ রয়েছে?
‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে।
‘তিনি, এক আরবসেনাপতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া, আশ্রয় প্রার্থনা করিলেন।’ – উদ্ধৃতাংশে ‘তিনি’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
উদ্ধৃতাংশে ‘তিনি’ বলতে মুর সেনাপতিকে বোঝানো হয়েছে।
‘উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল।’ – ‘উভয় সেনাপতি’ বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
প্রশ্নে উদ্ধৃত অংশে ‘উভয় সেনাপতি’ বলতে আরব সেনাপতি ও মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে।
‘তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা।’ – প্রাণরক্ষার কোন্ উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন?
বক্তা বলেছেন যে মুর সেনাপতির ঘোড়াটি যদি তাকে নিয়ে দ্রুতবেগে গমন করতে পারে, তবেই তাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা আছে।
‘আপনি সত্বর প্রস্থান করুন।’ – বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে ‘সত্বর প্রস্থান’ করার নির্দেশ দিলেন?
সূর্যোদয়ের পরেই পিতৃহন্তা মুর সেনাপতিকে নিধন করতে সচেষ্ট হবেন আরব সেনাপতি, তাই প্রশ্নোক্ত অংশের বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে সত্বর প্রস্থান করতে নির্দেশ
বিদ্যাসাগরের লেখা একটি মৌলিক গ্রন্থের নাম লেখো।
বিদ্যাসাগরের লেখা একটি মৌলিক গ্রন্থ ‘প্রভাবতী সম্ভাষণ’।
‘অদ্ভুত আতিথেয়তা’ গদ্যে কোন্ কোন্ জাতির বৈরিতার কথা বলা হয়েছে?
‘অদ্ভুত আতিথেয়তা’ গদ্যে আরব ও মুর জাতির বৈরিতার কথা বলা হয়েছে।
মুর সেনাপতি কার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন?
মুর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন।
আরব সেনাপতির পিতাকে হত্যার আদেশ কে দিয়েছিলেন?
আরব সেনাপতির পিতাকে হত্যার আদেশ দিয়েছিলেন মুর সেনাপতি।
‘তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব।’ – বক্তা কোন্ বিষয়ে, কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন?
বক্তা অর্থাৎ আরবসেনাপতি মুরসেনাপতিকে তার নিজ শিবিরে প্রবেশের বিষয়ে প্রতিশ্রুতি দিলেন কারণ, মুরসেনাপতির অশ্ব ক্লান্ত ও হতবীর্য হয়েছে, তাই আরব সেনাপতি তেজস্বী ও সুসজ্জিত অশ্ব ব্যবস্থা করে দেবেন।
বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? তিনি কেন ‘বিদ্যাসাগর’ উপাধি পান?
বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কাব্য, অলংকার, জ্যোতিষ, ন্যায়শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
অতিথির প্রতি আরবজাতি কেমন আচরণ করে?
কেউ অতিথিভাবে আরবদের গৃহে উপস্থিত হলে, তারা সাধ্যানুসারে অতিথির পরিচর্যা করেন; সেই ব্যক্তি শত্রু হলেও সামান্য অনাদর বা বিদ্বেষ প্রদর্শন করেন না।
আরব ও মুর সেনাপতি কী বিষয়ে কথোপকথন করছিলেন?
আরব সেনাপতি ও মুর সেনাপতি একাসনে বসে নিজেদের এবং তাদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রামকৌশল প্রভৃতি বিষয়ে কথোপকথন করছিলেন।
‘আমাদের জাতীয় ধর্ম এই…।’ – বক্তা কে? জাতীয় ধর্মটি কী?
প্রশ্নে প্রদত্ত অংশের বক্তা হলেন আরব সেনাপতি। প্রাণান্ত ও সর্বস্বান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না-এটাই আরবদের জাতীয় ধর্ম।
ব্যাকরণ
নীচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো – শব্দগুলি: সংগ্রাম, অশ্বপৃষ্ঠ, দণ্ডায়মান, করমর্দন, তৎক্ষণাৎ।
| শব্দ | দল বিশ্লেষণ | মুক্ত দল / রুদ্ধ দল |
| সংগ্রাম | সং-গ্রাম্ | সং-রুদ্ধ দল; গ্রাম্-রুদ্ধ দল। |
| অশ্বপৃষ্ঠ | অশ্-শ-পৃষ্-ঠ | অশ্-রুদ্ধ দল; শ-মুক্ত দল; পৃষ্-রুদ্ধ দল; ঠ-মুক্ত দল। |
| দণ্ডায়মান | দণ্-ডা-য়-মান্ | দণ্-রুদ্ধ দল; ডা-মুক্ত দল; য়-মুক্ত দল; মান্-রুদ্ধ দল। |
| করমর্দন | ক-র-মর্-দন্ | ক-মুক্ত দল; র-মুক্ত দল; মর্-রুদ্ধ দল; দন্-রুদ্ধ দল। |
| তৎক্ষণাৎ | তৎ-ক্ষ-ণাৎ | তৎ-রুদ্ধ দল; ক্ষ-মুক্ত দল; ণাৎ-রুদ্ধ দল। |
নির্দেশ অনুযায়ী বাক্যে পরিবর্তন করো।
1. আরবেরা তাঁহার অনুসরণে বিরত হইলে, তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশে গমন করিতে লাগিলেন। (জটিল বাক্যে)
উত্তর – যখন আরবেরা তাঁহার অনুসরণে বিরত হইল, তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশে গমন করিতে লাগিলেন।
2. আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে। (ইতিবাচক বাক্যে)
উত্তর – আতিথেয়তা বিষয়ে আরবদিগেরা পৃথিবীতে অতুলনীয়।
3. দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন, তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। (যৌগিক বাক্যে)
উত্তর – দ্বারদেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন।
4. এই বিপক্ষশিবির-মধ্যে, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর – এই বিপক্ষশিবির-মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর আছে কি?
5. তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবিরসন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। (না-সূচক বাক্যে)
উত্তর – তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবিরসন্নিবেশ স্থানে উপস্থিত না হইয়া থাকিলেন না।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পাঠের অন্তর্গত ‘অদ্ভুত আতিথেয়তা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





Leave a Comment