অষ্টম শ্রেণি বাংলা – আলাপ – বিষয়সংক্ষেপ

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘আলাপ’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখানে লেখকের পরিচিতি, গল্পের উৎস, গল্পের পাঠপ্রসঙ্গ, গল্পের সারসংক্ষেপ, গল্পের নামকরণ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই আর্টিকেলটি আপনাদের ‘আলাপ’ গল্প সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং গল্পটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া, অষ্টম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলাপ - অষ্টম শ্রেণী - বাংলা - লেখক পরিচিতি

লেখক পরিচিতি

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, ছোটোগল্পকার ও সমালোচক পূর্ণেন্দু পত্রী 1933 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি হাওড়ার নাকোলে জন্মগ্রহণ করেন। তাঁর বিশিষ্ট গল্প সংকলন ‘স্তালিনের রাত’ এবং রবীন্দ্রনাথকে নিয়ে লেখা ‘আমার রবীন্দ্রনাথ’ প্রশংসার দাবি রাখে। মজাদার ছোটোগল্প রচয়িতা হিসেবে তিনি সমাদৃত। তাঁর বিশিষ্ট চারখানি কাব্য হলো— ‘একমুঠো রোদ’, ‘শব্দের বিছানা’, ‘তুমি এলে সূর্যোদয় হয়’, ‘কথোপকথন’ (5 খণ্ড)। চলচ্চিত্র পরিচালক মানুষটির যেসব পরিচালনা কৃতিত্বের পরিচয়বাহী, সেগুলো হলো— ‘ক্ষীরের পুতুল’, ‘ছোটো বকুলপুরের যাত্রী’, ‘মালঞ্চ’, ‘পথচিত্র’, ‘ছেঁড়া তমসুক’, ‘স্ত্রীর পত্র’ ইত্যাদি।

বিষয়সংক্ষেপ

পালাম বিমানবন্দরের বাইরের দিকটা ঘোর কুয়াশায় আচ্ছন্ন। প্রকৃতির বৈরিতায় নির্দিষ্ট সময়ে প্লেন ছাড়ছে না। কফি কর্নারের দিকে এগিয়ে লেখক দেখেন, দুজন বিশ্ববিখ্যাত ব্যক্তি কফির কাপ হাতে নিয়ে আলাপ করছেন। এঁদের একজন হলেন প্রখ্যাত সেতারবাদক বিলায়েৎ খাঁ এবং অন্যজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও লেখক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় জানতে চাইলেন বাজনার বিষয়ে, কিন্তু বিলায়েৎ খাঁ বিদেশে বাজানোর অভিজ্ঞতার কথা জানান। প্রসঙ্গক্রমে জার্মানি ও ফ্রান্সের শ্রোতাদের কাছে তাঁর যে কত সমাদর এবং বিদেশিরা যে তাল, বোল, মীড়ের কাজ যথেষ্ট বোঝেন—তা তিনি জানিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এ ব্যাপারে যথেষ্ট সচেতন। বিমানবন্দরে এক দিল্লিপ্রবাসী বাঙালি জানতে চান—তিনি দিল্লিতে বাজান কেন। এর উত্তরে বিলায়েৎ খাঁ দিল্লি অপেক্ষা কলকাতায় অনুষ্ঠান করে আরও বেশি পরিতৃপ্তির কথা জানান। মোরাদাবাদের এক নামজাদা তবলাবাদক কলকাতা সম্পর্কে বিদ্রুপ করলে খাঁ সাহেব জ্ঞানবাবুকে টেনে এনে স্টেজে বসিয়ে দেন। এরপর জ্ঞান ঘোষের বাজনা শুনে ওই তবলা শিল্পী ভীষণ লজ্জা পান।

নামকরণ

একে অন্যের সঙ্গে কথাবার্তা বলাই হলো আলাপ। আবার একজন বা একাধিক অপরিচিত ব্যক্তির মধ্যে পরিচিত হয়ে ওঠার যে প্রয়াস বা আয়োজন, তাকেও আলাপ বলে। এক শীতের সকালে গাঢ় কুয়াশায় প্রকৃতি যখন আচ্ছন্ন, তখন লেখক দেখেছিলেন জগদ্বিখ্যাত সেতারি ওস্তাদ বিলায়েৎ খাঁ এবং চলচ্চিত্র পরিচালক ও লেখক সত্যজিৎ রায় কফি কর্নারে দাঁড়িয়ে কথাবার্তা বলছেন। তাঁদের উভয়ের আলোচনার বিষয় হলো গানবাজনা। প্রসঙ্গক্রমে বিলায়েৎ খাঁর বক্তব্যে গানবাজনার বিস্তৃতি, জার্মানি ও ফ্রান্সে সেতার বাজানোর অভিজ্ঞতা এবং বিদেশিরা কতটা সমঝদার—তার প্রকাশ ঘটেছে। দুই বিখ্যাত মানুষের কথোপকথন তথা আলাপের মধ্য দিয়ে লেখক উভয়ের ভাবনা, কলকাতার প্রতি বিলায়েৎ খাঁর প্রীতি ইত্যাদি উপভোগ করেছেন। এই প্রেক্ষাপটেই লেখক দুজন মহান মানুষের কথাবার্তার ধরন তুলে ধরে উভয়ের আলাপচারিতার সার্থক পরিচয় দিয়েছেন।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘আলাপ’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অপুর প্রথম দিনের পাঠশালার অভিজ্ঞতা বর্ণনা করো।

অপুর প্রথম দিনের পাঠশালার অভিজ্ঞতা বর্ণনা করো।

পাঠশালায় দীনু পালিতের যে গল্প অপু শুনেছিল, তার বর্ণনা দাও।

পাঠশালায় দীনু পালিতের যে গল্প অপু শুনেছিল, তার বর্ণনা দাও।

'সান্যাল মহাশয় দেশভ্রমণ-বাতিকগ্রস্ত ছিলেন।' — তাঁর দেশভ্রমণের বিষয়ে যা যা জানো নিজের ভাষায় লেখো।

‘সান্যাল মহাশয় দেশভ্রমণ-বাতিকগ্রস্ত ছিলেন।’ — তাঁর দেশভ্রমণের বিষয়ে যা যা জানো নিজের ভাষায় লেখো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অপুর প্রথম দিনের পাঠশালার অভিজ্ঞতা বর্ণনা করো।

পাঠশালায় দীনু পালিতের যে গল্প অপু শুনেছিল, তার বর্ণনা দাও।

‘সান্যাল মহাশয় দেশভ্রমণ-বাতিকগ্রস্ত ছিলেন।’ — তাঁর দেশভ্রমণের বিষয়ে যা যা জানো নিজের ভাষায় লেখো।

আতুরি ডাইনির বাড়িতে অপু আর নীলুর কেমন অবস্থা হয়েছিল, তা নিজের ভাষায় লেখো।

‘সে শুষ্কমুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়েদের বাগানে পড়ন্ত আমগাছের গুঁড়ির উপর বসিয়া ছিল।’ – ‘সে’ কে? কে তাকে বসে থাকতে দেখেছিল? সে কেন এভাবে বসেছিল?