অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি - অষ্টম শ্রেণী - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতাটির রচয়িতা হলেন (রবীন্দ্রনাথ / যতীন্দ্রনাথ / জীবনানন্দ)।

উত্তর – জীবনানন্দ।

রৌদ্রে (পাতার / ফুলের / স্বপনের) গন্ধ লেগে আছে।

উত্তর – স্বপনের।

আলোচ্য কবিতায় (জলসিঁড়ি / ধানসিঁড়ি / গঙ্গা) নদীর কথা আছে।

উত্তর – জলসিড়ি।

কবি ভালোবাসেন (পাড়াগাঁর / শহরের / গঞ্জের) দু-পহর।

উত্তর – পাড়াগাঁর।

স্বপ্নে (আনন্দ / বেদনা / আহ্লাদ) আছে।

উত্তর – বেদনা।

শূন্যস্থান পূরণ করো

রৌদ্রে যেন ___ লেগে আছে/স্বপনের-

উত্তর – রৌদ্রে যেন গন্ধ লেগে আছে/স্বপনের-

কেবল প্রান্তর/জানে তাহা, আর ঐ প্রান্তরের ___ ;

উত্তর – কেবল প্রান্তর/জানে তাহা, আর ঐ প্রান্তরের শঙ্খচিল;

নক্শাপেড়ে শাড়িখানা মেয়েটির ___ ভিতর…,

উত্তর – নক্শাপেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর…,

ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে ___:

উত্তর – ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে:

কেঁদে-কেঁদে ভাসিতেছে ___ তলে।

উত্তর – কেঁদে-কেঁদে ভাসিতেছে আকাশের তলে।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো— ‘বনলতা সেন’ ও ‘রূপসী বাংলা’।

জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হলো— ‘ঝরা পালক’।

‘দু-পহর’ শব্দের অর্থ কী?

‘দু-পহর’ শব্দের অর্থ হলো ‘দ্বিপ্রহর’ বা দুপুর।

‘কেবল প্রান্তর জানে তাহা’ – প্রান্তর কী জানে?

কবির হৃদয়ে যে কোন্ গল্প-কাহিনি, স্বপ্ন ঘর বেঁধেছে, তা কেবল প্রান্তর জানে।

‘তাহাদের কাছে / যেন এ-জনমে নয়-যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে / এ হৃদয়’ – কাদের কথা এখানে বলা হয়েছে?

কবির পাড়াগাঁর প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলদের কথা এখানে বলা হয়েছে।

‘জলসিঁড়িটির পাশে ঘাসে…’ – কী দেখা যায়?

জলসিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চালতার শাখা ছন্দহীনভাবে নুয়ে আছে।

‘জলে তার মুখখানা দেখা যায়…’ – জলে কার মুখ দেখা যায়?

জলে বুনো চালতার মুখ দেখা যায়।

‘ডিঙিও ভাসিছে কার জলে…’ – ডিঙিটি কেমন?

ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ‘ঝাঁঝরা-ফোঁপরা’ হয়ে পড়েছে।

ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে?

ডিঙিটি জলসিঁড়ি নদীর ধারে হিজল গাছে বাঁধা রয়েছে।

জীবনানন্দের একটি কাব্যগ্রন্থের নাম লেখো।

জীবনানন্দের একটি কাব্যগ্রন্থের নাম ‘মহাপৃথিবী’।

কবি কী ভালোবাসেন?

কবি পাড়াগাঁর দ্বিপ্রহরকে (দুপুরকে) ভালোবাসেন।

আলোচ্য কবিতায় বর্ণিত একটি পাখির নাম লেখো।

আলোচ্য কবিতায় বর্ণিত একটি পাখির নাম শঙ্খচিল (বা শালিক)।

ডিঙিটি কীসের সঙ্গে বাঁধা আছে?

ডিঙিটি হিজল গাছের সঙ্গে বাঁধা আছে।

বেদনার গন্ধ কোথায় লেগে আছে?

রৌদ্রে ভিজে বেদনার গন্ধ লেগে আছে।

‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতাটির উৎস কী? জীবনানন্দের একটি আখ্যানধর্মী রচনার নাম লেখো।

‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতাটির উৎস হলো ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ। জীবনানন্দের একটি আখ্যানধর্মী রচনার নাম হলো ‘মাল্যবান’।

‘শাখাগুলো নুয়ে আছে’ – কীসের শাখা, কোথায় নুয়ে আছে?

প্রদত্ত অংশে চালতার শাখার কথা বলা হয়েছে। চালতার শাখা জলসিঁড়ি নদীর পাশে ঘাসের উপরে নুয়ে আছে।

‘ঢের যুগ ধরে কথা শিখিয়াছে’ – কে, কোথা থেকে কথা শিখেছে?

প্রশ্নে প্রদত্ত অংশে বলা হয়েছে কবির হৃদয় কথা শিখেছে। পাড়াগাঁর প্রান্তর, প্রান্তরের শঙ্খচিল প্রভৃতিদের কাছ থেকে কবির হৃদয় ঢের যুগ ধরে কথা শিখেছে।

‘কেউ তাহা জানে নাকো’ – উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কী না জানার কথা কবি বলেছেন?

প্রশ্নে উদ্ধৃত অংশটি জীবনানন্দ দাশের ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতা থেকে নেওয়া হয়েছে। কোনো গল্প, কী কাহিনি, কী স্বপ্ন কবির হৃদয়ে ঘর বেঁধেছে, তা কেউ জানে না বলে কবি মনে করেছেন।

‘কেঁদে-কেঁদে ভাসিতেছে’ – কে কাঁদছে? কোথায় ভাসিতেছে?

প্রশ্নে প্রদত্ত অংশে ভিজে বেদনার গন্ধ কাঁদছে। তা আকাশের তলে ভাসছে।

ব্যাকরণ

নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো –
(পাড়াগাঁ, দু-পহর, স্বপন, জনম, ভিজে)

শব্দধ্বনি পরিবর্তনধ্বনিতাত্ত্বিক বিচার
পাড়াগাঁপাড়া গ্রাম > পাড়াগাঁনাসিক্যীভবন
দু-পহরদু-প্রহর > দু-পহরব্যঞ্জনলোপ
স্বপনস্বপ্ন > স্বপনস্বরভক্তি
জনমজন্ম > জনমস্বরভক্তি
ভিজেভেজা > ভিজেস্বরসংগতি

নীচের শব্দগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো –
(শঙ্খচিল, নক্শাপেড়ে, ছন্দহীন)

শব্দব্যাসবাক্যসমাসের শ্রেণি
শঙ্খচিলশঙ্খের ন্যায় শুভ্র যে চিলউপমান কর্মধারয়
নকশাপেড়েনকশা যুক্ত পাড়মধ্যপদলোপী কর্মধারয়
ছন্দহীনছন্দ হইতে হীনঅপাদান তৎপুরুষ

নীচের বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো –

  1. পাড়াগাঁর দু-পহর ভালোবাসি-
  2. রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের-
  3. শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার:
  4. ডিঙিও ভাসিছে কার জলে, …
  5. কোনোদিন এইদিকে আসিবে না আর, …
বাক্যক্রিয়ার কাল
পাড়াগাঁর দু-পহর ভালোবাসি—সাধারণ বর্তমান
রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের—পুরাঘটিত বর্তমান
শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার—পুরাঘটিত বর্তমান
ডিঙিও ভাসিছে কার জলে…ঘটমান বর্তমান
কোনোদিন এইদিকে আসিবে না আর…সাধারণ ভবিষ্যৎ

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস