জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধের বিভিন্ন দিকগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ”-এর একটি বিশেষ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধের বিভিন্ন দিকগুলি লেখো।

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?

জেনেটিক কাউন্সেলিং (Genetic Counseling) – কোনো ব্যক্তির বা তার পরিবারের বংশগত রোগের জিনগত তথ্য বিশ্লেষণ করে এবং জিনগত পরীক্ষানিরীক্ষার মাধ্যমে, পরবর্তী প্রজন্মের ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও জিনগতভাবে সুস্থ সন্তানলাভ বিষয়ে পরামর্শদাতা কর্তৃক বৈজ্ঞানিক পরামর্শদানকে জেনেটিক কাউন্সেলিং বলে।

বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা

বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর বিভিন্ন দিকগুলি নিচে আলোচনা করা হলো –

  • বংশগত রোগ নির্ণয় – জেনেটিক কাউন্সেলিং-এর মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির পরীক্ষা করে বংশে কোনো জিনগত রোগের ইতিহাস, রোগ সৃষ্টিকারী জিনের প্রকৃতি ও অবস্থান জানা যায়।
  • রোগের কারণ বিশ্লেষণ – আক্রান্ত ব্যক্তিকে রোগের কারণ এবং রোগের সম্ভাব্য ফলাফল সম্পর্কে স্পষ্টভাবে বোঝানো হয়।
  • পরবর্তী প্রজন্মে রোগ সঞ্চারণের সম্ভাবনা নির্ণয় – ব্যক্তি যদি রোগের বাহক হন, তবে তার জীবনসঙ্গীর জিনগত অবস্থা নির্ণয়ের মাধ্যমে পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা সম্পর্কে রোগীকে ধারণা দেওয়া। বিশেষত বিবাহের পূর্বে দম্পতির পেডিগ্রি (Pedigree) বিশ্লেষণ করে তাদের সন্তানের মধ্যে রোগটির সম্ভাবনা ও তীব্রতা নির্ণয় করা।
  • দম্পতিকে সুস্থ সন্তানলাভে সাহায্য – জেনেটিক কাউন্সেলর দম্পতিকে সঠিক পরামর্শ প্রদান করেন যাতে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ইত্যাদি রোগাক্রান্ত সন্তান না জন্মায়। তারা প্রয়োজনে রোগীকে কৃত্রিম উপায়ে গর্ভধারণ বা দত্তক নেওয়ারও পরামর্শ দিয়ে থাকেন।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধের বিভিন্ন দিকগুলি লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

অসুস্থ ভ্রূণ তথা সন্তান যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলর দম্পতিকে সাধারণত কী কী পরামর্শ দেবেন?

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ উল্লেখ করো।

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো। α ও β থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে লেখো।

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

হিমোফিলিয়া রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো | Class 10 Life Science