আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের প্রথম অধ্যায় ‘পৃথিবীর অন্দরমহল’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে – (লাভা / ম্যাগমা / পাইরোক্লাস্ট) বলে।
উত্তর – ম্যাগমা।
ভূপৃষ্ঠের গড় ঘনত্ব – (2.6-3.3 / 2.0-3.0 / 3.0-3.3 / 3.3-4.5) গ্রাম / ঘনসেমি।
উত্তর – 2.6-3.3 গ্রাম / ঘনসেমি।
চাপ বাড়লে পদার্থের ঘনত্ব – (বাড়ে / কমে / একই থাকে)।
উত্তর – বাড়ে।
‘S’ তরঙ্গ কেবলমাত্র – (কঠিন / তরল / গ্যাসীয়) মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারেকঠিন
উত্তর – কঠিন।
ভূত্বকের সর্বপ্রধান উপাদান – (অক্সিজেন / সিলিকন / অ্যালুমিনিয়াম / বক্সাইট)।
উত্তর – অক্সিজেন।
ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান – (অক্সিজেন / সিলিকন / অ্যালুমিনিয়াম / তামা)।
উত্তর – অক্সিজেন।
ভূত্বকের – (40 / 45 / 47 / 50) শতাংশ জুড়ে আছে অক্সিজেন।
উত্তর – 47 শতাংশ।
গুরুমণ্ডলের নীচের অংশকে – (শিলামণ্ডল / কেন্দ্রমণ্ডল / অ্যাসথেনোস্ফিয়ার) বলে।
উত্তর – কেন্দ্রমণ্ডল।
ভূঅভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় – (ভূকম্প তরঙ্গ / শব্দ তরঙ্গ / ভূমিরূপের পার্থক্য / ভূমির উচ্চতা) দ্বারা।
উত্তর – ভূকম্প তরঙ্গ।
অশ্মমণ্ডলের বাইরের অংশকে – (ভূত্বক / গুরুমণ্ডল / কেন্দ্রমণ্ডল / শিলামণ্ডল) বলে।
উত্তর – ভূত্বক।
ভৌমজলের উৎস হল – (শিলামণ্ডল / গুরুমণ্ডল / কেন্দ্রমণ্ডল / ভূত্বক)।
উত্তর – ভূত্বক।
কেন্দ্রমণ্ডল স্তরটি – (4,500 / 2,500 / 3,500) কিমি পুরু।
উত্তর – 3,500 কিমি পুরু।
অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার – (5,000-6,000 / 5,100-6,370 / 5,250-6,250) কিমি।
উত্তর – 5,100-6,370 কিমি।
মহাদেশীয় ভূত্বক – (গ্রানাইট / ব্যাসল্ট / বেলেপাথর / স্লেট) জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তর – গ্রানাইট।
মহাসাগরীয় ভূত্বক – (গ্রানাইট / ব্যাসল্ট / বেলেপাথর / স্লেট) জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তর – ব্যাসল্ট।
অ্যাসথেনোস্ফিয়ার অবস্থান করে গুরুমণ্ডলের – (গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে / গুরুমণ্ডলের নিম্নস্তরে / কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে / কেন্দ্রমণ্ডলের নিম্নস্তরে)।
উত্তর – গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে।
এদের মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হল – (ভূত্বক / গুরুমণ্ডল / কেন্দ্রমণ্ডল / শিলামণ্ডল)।
উত্তর – কেন্দ্রমণ্ডল।
ভূ-অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে – (ভূত্বক / গুরুমণ্ডল / কেন্দ্রমণ্ডল / শিলামণ্ডল)-এর ঘনত্ব সবচেয়ে বেশি।
উত্তর – কেন্দ্রমণ্ডল।
শিলামণ্ডলের গভীরতা প্রায় – (60 / 80 / 100 / 180) কিমি।
উত্তর – 100 কিমি।
পৃথিবীর গভীরে মানুষ সশরীরে যতটা আজ অবধি পৌঁছতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতার – (10% / 1% / 20% / 1%)-ও নয়।
উত্তর – 1%
উষ্ণ প্রস্রবণের জল গরম হয় – (ভূতাপশক্তির জন্য / সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে / সরাসরি লাভার সংস্পর্শে)।
উত্তর – ভূতাপশক্তির জন্য।
দু-এক কথায় উত্তর দাও
পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ-এর গভীরতা কত?
পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ-এর গভীরতা 3-4 কিমি।
পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা কত?
পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা 12 কিমি।
পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত?
পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত।
কোন্ শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়?
গ্রানাইট শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়।
ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলা হয়?
ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়।
পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে?
পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে।
পৃথিবীর ভিতরের তাপশক্তিকে কী বলে?
পৃথিবীর ভিতরের তাপশক্তিকে ভূ-তাপশক্তি বলে।
পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,370 কিমি।
ভূত্বকের গড় গভীরতা কত?
ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিমি।
মহাদেশীয় ভূত্বকের অপর নাম কী?
মহাদেশীয় ভূত্বকের অপর নাম সিয়াল।
মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কী?
মহাসাগরীয় ভূত্বকের অপর নাম সিমা।
ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী?
ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেশিয়াম বেশি ভারী।
আপেলের কোন্ অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়?
আপেলের খোসা অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়।
আপেলের কোন্ অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়?
আপেলের শাঁস অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়।
আপেলের কোন্ অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়?
আপেলের বীজ বা দানা অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়।
পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত?
পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা 5000°C।
কেন্দ্রমণ্ডল স্তরটিকে কী বলা হয়?
কেন্দ্রমণ্ডল স্তরটিকে নিফে (Ni+Fe) বলা হয়।
ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায়?
ভূগর্ভে প্রতি 33 মিটার গভীরতায় 1°C হারে উষ্ণতা বৃদ্ধি পায়।
লেহম্যান বিযুক্তিরেখা কোন্ দুটি স্তরকে পৃথক করেছে?
লেহম্যান বিযুক্তিরেখা বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল দুটি স্তরকে পৃথক করেছে।
গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?
গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তিরেখা আছে।
কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত?
কেন্দ্রস্থলের গড় ঘনত্ব 9.1-13.1 গ্রাম / ঘনসেমি।
পৃথিবীর কোন্ স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে?
পৃথিবীর গুরুমণ্ডল স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে।
পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে?
পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে 6,370 কিমি গভীর গর্ত খুঁড়তে হবে।
কোন্ দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূ-তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে?
আমেরিকা যুক্তরাষ্ট্র দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূ-তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে।
Journey to the Centre of the Earth – বইটি কার লেখা?
Journey to the Centre of the Earth – বইটি জুল ভার্নের লেখা।
সিয়াল ও সিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?
অথবা, সিয়াল ও সিমা স্তরের মাঝে – গুটেনবার্গ / কনরাড / মোহ / লেম্যান বিযুক্তি রেখা দেখা যায়।
সিয়াল ও সিমার মাঝে কনরাড বিযুক্তিরেখা আছে।
ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?
ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রেপিত্তি বিযুক্তিরেখা আছে।
পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কী অবস্থায় আছে?
পৃথিবীর অভ্যন্তরে পদার্থ গলিত অবস্থায় আছে।
পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিমি গর্ত খোঁড়া সম্ভব কি?
পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিমি গর্ত খোঁড়া সম্ভব না, অসম্ভব।
নিফেসিমার প্রধান উপাদান কী?
নিফেসিমার প্রধান উপাদান – নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেশিয়াম।
আমি কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারি। আমি কোন্ তরঙ্গ?
‘P’ তরঙ্গ।
আমি ভূ-তাপশক্তি থেকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করি। আমি কে?
আমেরিকা যুক্তরাষ্ট্র।
আমার মধ্যে দিয়ে ভূগর্ভের গরম জল নির্গত হয় ফাটলের মাধ্যমে। আমি কে?
উষ্ণ প্রস্রবণ।
আমার মাধ্যমে অ্যাসথেনোস্ফিয়ারের হালকা ও ভারী পদার্থ ওপর ও নীচে ওঠানামা করে। আমি কে?
পরিচলন স্রোত।
আমার মধ্যে লোহা প্রচণ্ড গতিতে ঘুরে চৌম্বকত্বের সৃষ্টি করেছে। আমি কে?
বহিঃকেন্দ্রমণ্ডল।
আমি কঠিন ও তরলের মধ্যবর্তী পদার্থের এক অবস্থা। আমি কে?
স্থিতিস্থাপক।
আমি কঠিন ও তরলের মধ্যবর্তী পদার্থের এক অবস্থা। আমি কে?
‘S’ তরঙ্গ।
আমি কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারি, কিন্তু তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারি না। আমি কে?
আমি কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারি, কিন্তু তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারি না। আমি কে?
আমি একটি শক্তি, আমার টানের জন্য লোহা ও নিকেল জাতীয় ভারী পদার্থ পৃথিবীর কেন্দ্রের চারদিকে আবর্তন করে। আমি কে?
মাধ্যাকর্ষণ শক্তি।
আমি মহাসাগরের তলদেশের শিলাস্তর গঠন করেছি। আমি কে?
ব্যাসল্ট।
আমি ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান এবং মহাদেশীয় ও মহাসাগরীয় উভয় স্তরেই থাকি। আমি কে?
সিলিকন।
আমি একদিকে যেমন ভূত্বকের প্রধান উপাদান তেমনি অপরদিকে বায়ুমণ্ডলেও উপস্থিত থাকি। আমি কে?
অক্সিজেন।
আমার মধ্যে দিয়ে ভূ-অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা লাভা রূপে নির্গত হয়। আমি কে?
আগ্নেয়গিরি।
আমি লোহা ও নিকেলের সমন্বয় গঠিত, জল অপেক্ষা 10-12 গুণ ভারী স্তর। আমি কে?
কেন্দ্রমণ্ডল।
আমি ক্রোমিয়াম, লোহা, সিলিকনের সমন্বয়ে গঠিত একটি স্তর যেখান থেকে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প সংঘটিত হয়। আমি কে?
ক্রোফেসিমা।
আমি সিয়াল থেকে সিমা স্তরকে পৃথক করেছি। আমি কে?
কনরাড বিযুক্তিরেখা।
শূন্যস্থান পূরণ করো
পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ___ বছর আগে।
উত্তর – পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে।
ভূগর্ভের উত্তপ্ত গলিত গ্যাস-বাষ্প মিশ্রিত তরল পদার্থকে ___ বলে।
উত্তর – ভূগর্ভের উত্তপ্ত গলিত গ্যাস-বাষ্প মিশ্রিত তরল পদার্থকে ম্যাগমা বলে।
পৃথিবীর একেবারে কেন্দ্রে ঘনত্ব ___ গ্রাম / ঘনসেমি।
উত্তর – পৃথিবীর একেবারে কেন্দ্রে ঘনত্ব 13-14 গ্রাম / ঘনসেমি।
একক আয়তনের পদার্থের ভরকে তার ___ বলা হয়।
উত্তর – একক আয়তনের পদার্থের ভরকে তার ঘনত্ব বলা হয়।
___ তরঙ্গ কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর – ‘P’ তরঙ্গ কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
ভূমিকম্পের ___ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী ও শক্তিশালী।
উত্তর – ভূমিকম্পের ‘P’ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী ও শক্তিশালী।
ভূমিকম্পের ___ তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক।
উত্তর – ভূমিকম্পের ‘L’ তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক।
ভূত্বকের ঘনত্ব ___ গ্রাম / ঘনসেমি।
উত্তর – ভূত্বকের ঘনত্ব 2.9 গ্রাম / ঘনসেমি।
ভূত্বকের একেবারে ওপরে আছে ___।
উত্তর – ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি।
নিফেসিমার গভীরতা ___ কিমি।
উত্তর – নিফেসিমার গভীরতা 700-2,900 কিমি।
ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে ___।
উত্তর – ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তিরেখা।
পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ ___ দেশে অবস্থিত।
উত্তর – পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ দক্ষিণ আফ্রিকা দেশে অবস্থিত।
শিলামণ্ডলের নীচের দুর্বল অংশটির নাম ___।
উত্তর – শিলামণ্ডলের নীচের দুর্বল অংশটির নাম অ্যাসথেনোস্ফিয়ার।
শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর ___।
উত্তর – শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর গুরুমণ্ডল।
ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে ___।
উত্তর – ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল।
পৃথিবীর ব্যাস হল ___।
উত্তর – পৃথিবীর ব্যাস হল 12,740 কিমি
গুরুমণ্ডলের প্রধান উপাদান ___ ও ___।
উত্তর – গুরুমণ্ডলের প্রধান উপাদান ম্যাগনেশিয়াম ও লোহা।
গুরুমণ্ডলের গড় উষ্ণতা ___।
উত্তর – গুরুমণ্ডলের গড় উষ্ণতা 2000°C-3000°C।
গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের প্রায় ___ শতাংশ অধিকার করে আছে।
উত্তর – গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের প্রায় 84 শতাংশ অধিকার করে আছে।
ভূ-অভ্যন্তরের স্বল্প গতিবেগসম্পন্ন অঞ্চল হল ___।
উত্তর – ভূ-অভ্যন্তরের স্বল্প গতিবেগসম্পন্ন অঞ্চল হল অ্যাসথেনোস্ফিয়ার।
ঠিক-ভুল নির্বাচন করো
অ্যালুমিনিয়ামের তুলনায় লোহা ভারী।
উত্তর – ঠিক [✓]
আপেলের খোসা অংশটি গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভূত্বক।
সিয়ালের চেয়ে সিমা ভারী।
উত্তর – ঠিক [✓]
ভূ-অভ্যন্তরে লাভার পরিচলন স্রোতে পাতগুলি চলমান থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ম্যাগমা।
অন্তঃকেন্দ্রমণ্ডল 5,150-6,700 কিমি পর্যন্ত বিস্তৃত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 5,100-6,370 কিমি।
অধিক চাপে ও তাপে অন্তঃকেন্দ্রমণ্ডলে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে।
উত্তর – ঠিক [✓]
কঠিন ও তরল মাধ্যমের মধ্যে দিয়ে ‘S’ তরঙ্গ চলাচল করতে পারে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কেবলমাত্র কঠিন।
অ্যাসথেনোস্ফিয়ারে ম্যাগমার পরিচলন স্রোত লক্ষ করা যায়।
উত্তর – ঠিক [✓]
উষ্ণ প্রস্রবণ থেকে কাদা নির্গত হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – উষ্ণজল ও গ্যাস।
আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার 30% ভূ-তাপ শক্তি দ্বারা মেটায়।
উত্তর – ঠিক [✓]
কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কম।
বৈসাদৃশ্যটি খুঁজে বার করো।
| প্রশ্ন | উত্তর | বৈসাদৃশ্যের কারণ |
| ভূত্বক, কেন্দ্রমণ্ডল, কনরাড বিযুক্তি, গুরুমণ্ডল। | কনরাড বিযুক্তি | বাকিগুলি বাদে এটি বিযুক্তিরেখা। |
| কনরাড, লেহম্যান, মোহোরোভিসিক, নিফেসিমা। | নিফেসিমা | এটি ভূঅভ্যন্তরের একটি বিভাগ। |
| সিলিকন, ম্যাগনেশিয়াম, লোহা, ব্রোঞ্জ। | ব্রোঞ্জ | মিশ্র ধাতু। |
| মণিকরণ, তাতাপানি, বক্রেশ্বর, দিল্লি। | দিল্লি | ভারতের রাজধানী। |
সম্পর্ক নির্ধারণ করো।
ভূত্বক : সিয়াল ও সিমা :: ___।
উত্তর – ভূত্বক: সিয়াল ও সিমা :: বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল।
কেন্দ্রমণ্ডল : নিফে :: নিম্ন গুরুমণ্ডল : ___।
উত্তর – কেন্দ্রমণ্ডল : নিফে :: নিম্ন গুরুমণ্ডল : নিফেসিমা।
সিয়াল : সিলিকন, অ্যালুমিনিয়াম : সিমা : ___।
উত্তর – সিয়াল : সিলিকন, অ্যালুমিনিয়াম : সিমা : সিলিকন, ম্যাগনেশিয়াম।
মোহোরোভিসিক বিযুক্তিরেখা : ভূত্বক ও গুরুমণ্ডল :: রেপিত্তি বিযুক্তিরেখা : ___।
উত্তর – মোহোরোভিসিক বিযুক্তিরেখা : ভূত্বক ও গুরুমণ্ডল :: রেপিত্তি বিযুক্তিরেখা : ক্রোফেসিমা ও নিফেসিমা।
কেন্দ্রমণ্ডল : অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল :: গুরুমণ্ডল : ___।
উত্তর – কেন্দ্রমণ্ডল : অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল :: গুরুমণ্ডল : বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল।
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও।
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. ভূত্বক | i. ঊর্ধ্ব বা বহিঃগুরুমণ্ডল | 1. → vii. |
| 2. সিয়াল | ii. সিয়াল ও সিমার মাঝে | 2. → x. |
| 3. সিমা | iii. দুর্বল স্তর | 3. → xii. |
| 4. ক্লোফেসিমা | iv. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে | 4. → i. |
| 5. নিফেসিমা | v. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে | 5. → xi. |
| 6. কেন্দ্রমণ্ডল | vi. অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে | 6. → ix. |
| 7. কনরাড বিযুক্তি | vii. খনিজ সমৃদ্ধ | 7. → ii. |
| 8. মোহ বিযুক্তি | viii. ক্লোফেসিমা ও নিফেসিমার মাঝে | 8. → iv. |
| 9. রেপিত্তি বিযুক্তি | ix. নিফে | 9. → viii. |
| 10. গুটেনবার্গ বিযুক্তি | x. মহাদেশীয় ভূত্বক | 10. → v. |
| 11. লেহম্যান বিযুক্তি | xi. নিম্ন বা অন্তঃগুরুমণ্ডল | 11. → vi. |
| 12. অ্যাসথেনোস্ফিয়ার | xii. মহাসাগরীয় ভূত্বক | 12. → iii. |
| 13. মহাসাগরীয় ভূত্বক | xiii. উষ্ণ প্রস্রবণ | 13. → xiv. |
| 14. ভূতাপশক্তি | xiv. কেন্দ্রমণ্ডল | 14. → xiii. |
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের প্রথম অধ্যায় ‘পৃথিবীর অন্দরমহল’ এর ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষায় দেখা যায়।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment