হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ”-এর অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ লেখো।

হিমোফিলিয়া কত প্রকার ও কী কী?

হিমোফিলিয়া মূলত তিন প্রকার, যেমন –

  1. হিমোফিলিয়া A (Hemophilia A)
  2. হিমোফিলিয়া B (Hemophilia B)
  3. হিমোফিলিয়া C (Hemophilia C)

হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ

1. হিমোফিলিয়া A

  • কারণ – হিমোফিলিয়ার জন্য দায়ী লিঙ্গসংযোজিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। আক্রান্ত ব্যক্তির রক্তের প্লাজমাতে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টরের (AHF) অভাব বা অনুপস্থিতিতে হিমোফিলিয়া A হয়। X ক্রোমোজোমে অবস্থিত এই ফ্যাক্টর VIII সৃষ্টিকারী জিনের মিউটেশনের ফলে এই ফ্যাক্টরটি তৈরি হতে পারে না।
  • লক্ষণ – অস্থিসন্ধিতে বিকৃতি, করোটির অভ্যন্তরে রক্তক্ষরণ ইত্যাদি।

2. হিমোফিলিয়া B

  • কারণ – হিমোফিলিয়া B একটি লিঙ্গসংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। হিমোফিলিয়া B রোগের জন্য দায়ী রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কমপোনেন্ট (PTC) বা খ্রিস্টমাস ফ্যাক্টরের অভাব। যদি X ক্রোমোজোমে উপস্থিত ফ্যাক্টর IX সৃষ্টিকারী জিনের মিউটেশন ঘটে তবে এই ফ্যাক্টর তৈরি হতে না পারায় হিমোফিলিয়া B হয়।
  • লক্ষণ – দীর্ঘক্ষণ রক্তক্ষরণ, অস্থিসন্ধির অভ্যন্তরে রক্তক্ষরণ ইত্যাদি।

3. হিমোফিলিয়া C

  • কারণ – হিমোফিলিয়া C মানুষের 4 নং অটোজোমে অবস্থিত প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট (PTA) বা ফ্যাক্টর XI সৃষ্টিকারী জিনের মিউটেশনের ফলে হয়।
  • লক্ষণ – এই প্রকার হিমোফিলিয়ার লক্ষণ তুলনামূলকভাবে মৃদু হয়। সাধারণত আঘাত লাগলে, দাঁত তুললে বা কোনো অস্ত্রোপচারের পর অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ হতে দেখা যায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর বলতে কী বোঝো? থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত বদলানোর প্রয়োজন হয় তার ফলে মানুষের দেহে কী কী সমস্যা তৈরি হয়?

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন বলতে কী বোঝো? লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার কী?

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতা কী? বর্ণান্ধতাকে ডাইক্লোমেসি বলা হয় কেন?

বর্ণান্ধতা কী? বর্ণান্ধতাকে ডাইক্রোমেসি বলা হয় কেন? | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতা কী? বর্ণান্ধতাকে ডাইক্রোমেসি বলা হয় কেন? | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া কী? এটি কত প্রকার (α ও β থ্যালাসেমিয়া) | Madhyamik Life Science

হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ