থ্যালাসেমিয়া কী? এটি কত প্রকার (α ও β থ্যালাসেমিয়া) | Madhyamik Life Science

Souvick

Home » থ্যালাসেমিয়া কী? এটি কত প্রকার (α ও β থ্যালাসেমিয়া) | Madhyamik Life Science

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থ্যালাসেমিয়া কী? ইহা কত প্রকার ও কী কী? α থ্যালাসেমিয়া এবং β থ্যালাসেমিয়া কাকে বলে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “কয়েকটি সাধারণ জিনগত রোগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

থ্যালাসেমিয়া কী? ইহা কত প্রকার ও কী কী? α থ্যালাসেমিয়া এবং β থ্যালাসেমিয়া কাকে বলে?

থ্যালাসেমিয়া কী? ইহা কত প্রকার ও কী কী?

থ্যালাসেমিয়া মানুষের একটি বংশগত রোগ যাতে রক্তের অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি বা ঘাটতি দেখা যায়। ফলে রোগীর দেহে তীব্র বা মৃদু রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায় ও অক্সিজেন পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়।

অতিরিক্ত তথ্য – ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে এই রোগটি প্রথম এবং সবচেয়ে বেশি দেখা গিয়েছিল বলে একে ‘ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা’ (Mediterranean Anemia)-ও বলা হয়।

থ্যালাসেমিয়া মূলত দু-প্রকার –

  1. α থ্যালাসেমিয়া ও
  2. β থ্যালাসেমিয়া 

α থ্যালাসেমিয়া এবং β থ্যালাসেমিয়া কাকে বলে?

α থ্যালাসেমিয়া – হিমোগ্লোবিনের α পেপটাইড শৃঙ্খলের অসম্পূর্ণ গঠনের জন্য α পলিপেপটাইড তৈরি না হওয়ায় যে থ্যালাসেমিয়ার সৃষ্টি হয়, তাকে α থ্যালাসেমিয়া বলে।

  • কারণ – মানুষের 16 নম্বর ক্রোমোজোমের জিনগত বিচ্যুতির কারণে এই রোগ ঘটে।
  • অপর নাম – আলফা থ্যালাসেমিয়া মেজরকে চিকিৎসাবিজ্ঞানে ‘হাইড্রপস ফিটালিস’ (Hydrops fetalis) বলা হয়।

β থ্যালাসেমিয়া – হিমোগ্লোবিনের β পেপটাইড শৃঙ্খলের অসম্পূর্ণ গঠনের জন্য β পলিপেপটাইড তৈরি না হওয়ায় যে থ্যালাসেমিয়ার সৃষ্টি হয়, তাকে β থ্যালাসেমিয়া বলে।

  • কারণ – মানুষের 11 নম্বর ক্রোমোজোমের জিনগত বিচ্যুতির কারণে এই রোগ ঘটে।
  • অপর নাম – বিটা থ্যালাসেমিয়া মেজরকে ‘কুলির অ্যানিমিয়া’ (Cooley’s Anemia) বলা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থ্যালাসেমিয়া কী? ইহা কত প্রকার ও কী কী? α থ্যালাসেমিয়া এবং β থ্যালাসেমিয়া কাকে বলে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “কয়েকটি সাধারণ জিনগত রোগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর