এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “নাইট্রোজেন চক্র” (Nitrogen Cycle) অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে?
নাইট্রিফিকেশন (Nitrification)
যে পদ্ধতিতে বিভিন্ন জীবাণুর দ্বারা মৃত্তিকাস্থিত অ্যামোনিয়া, নাইট্রাইটে ও তারপর নাইট্রেটে রূপান্তরিত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন – Nitrosomonas (নাইট্রোসোমোনাস) এবং Nitrobacter (নাইট্রোব্যাক্টর) এই পদ্ধতিটি সম্পন্ন করে।
ডিনাইট্রিফিকেশন (Denitrification)
যে পদ্ধতিতে জীবাণুর দ্বারা নাইট্রেট বা অন্য নাইট্রোজেনঘটিত যৌগ ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং তা পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়, তাকে ডিনাইট্রিফিকেশন বলে।
নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য
নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য নিচে দেওয়া হলো –
| বিষয় | নাইট্রিফিকেশন | ডিনাইট্রিফিকেশন |
| রূপান্তর | এই পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রেটের রূপান্তর ঘটে। | এই পদ্ধতিতে মৃত্তিকাস্থিত নাইট্রেট লবণ বিশ্লেষিত হয়ে মুক্ত নাইট্রোজেনের সৃষ্টি হয়। |
| জীবাণুর ভূমিকা | নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে। | ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে। |
| পর্যায় | নাইট্রিফিকেশন দুটি পর্যায়ে সম্পাদিত হয়, প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং পরে নাইট্রাইট থেকে নাইট্রেটের সৃষ্টি হয়। | ডিনাইট্রিফিকেশন একটি পর্যায়ে সম্পাদিত হয়। |
| ব্যাকটেরিয়ার উদাহরণ | Nitrosomonas (নাইট্রোসোমোনাস), Nitrobacter (নাইট্রোব্যাক্টর), Nitrococcus (নাইট্রোকক্কাস) এই প্রক্রিয়ায় সাহায্য করে। | Pseudomonas (সিউডোমোনাস), Thiobacillus (থায়োব্যাসিলাস) এই প্রক্রিয়ায় সাহায্য করে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment