অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – টীকা

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল: উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য (গুরুত্বপূর্ণ টীকা)

পানামা খাল সম্পর্কে টীকা লেখো।

পানামা খালের অবস্থান – উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যভাগে অবস্থিত, যার পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থান করছে।

পানামা খাল – 1914 সালে খননকার্য শেষ হয়। এটি খননে 10 বছর সময় লেগেছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই খালে দৈনিক গড়ে 10-12টি জাহাজ চলাচল করে। একটি জাহাজ 7-8 ঘণ্টায় খালটি অতিক্রম করে।

পানামা খালের প্রকৃতি – পানামা খালের দৈর্ঘ্য প্রায় 65 কিমি, প্রস্থ প্রায় 91-300 মিটার এবং গভীরতা প্রায় 13 মিটার। পার্বত্য অঞ্চলে অবস্থান করায় সমুদ্র সমতল থেকে খালটির উচ্চতা সর্বত্র সমান নয়। 6টি আন্তঃউপকূলীয় লকগেটের সাহায্যে খালের নাব্যতা রক্ষা করা হয়।

পানামা খালের প্রয়োজনীয়তা – উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে সংযোগ স্থাপন ও আন্তঃউপকূলীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো। এর ফলে প্রায় 7,000 কিমি পথ কমে গেছে।

পানামা যোজক

গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে টীকা লেখো।

উত্তর আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত কলোরাডো নদী (2,300 কিমি) রকি পর্বত থেকে উৎপন্ন হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে। এই নদীর সুদীর্ঘ গতিপথ মরুভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হলে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। কারণ, বৃষ্টিপাতের অভাবে মাটির মধ্যস্থিত খনিজ পদার্থগুলি সক্রিয় থাকে না। মাটি দুর্বল, ভঙ্গুর ও আলগা থাকে। ফলে, জলপ্রবাহের দ্বারা অতিদ্রুত নিম্নক্ষয় সম্পন্ন হয়ে নদী উপত্যকার আকৃতি কতকটা ইংরেজি ‘I’ অক্ষরের মতো দেখতে হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমে কলোরাডো (Colorado) নদীর গিরিখাত পৃথিবী বিখ্যাত, যার দৈর্ঘ্য প্রায় 446 কিমি এবং গভীরতা 1,600 মিটারেরও অধিক।

গ্র্যান্ড ক্যানিয়ন

পূর্বের উচ্চভূমি সম্পর্কে টীকা লেখো।

পূর্বের উচ্চভূমির অবস্থান – উত্তর আমেরিকার উত্তরে ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত এই মহাদেশের সমগ্র পূর্বভাগ জুড়ে এই উচ্চভূমি অবস্থিত।

পূর্বের উচ্চভূমির উৎপত্তি – এই অঞ্চলটি বয়সে খুবই প্রাচীন। দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এই অঞ্চলটি উচ্চভূমি রূপে অবস্থান করছে। এই অঞ্চলটি অধিকাংশ কেলাসিত শিলা যেমন – নিস, গ্রানাইট, সিস্ট প্রভৃতি দ্বারা গঠিত।

পূর্বের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ – সমগ্র অঞ্চলটিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা –

  1. ল্যাব্রাডর মালভূমি,
  2. নিউ ইংল্যান্ড উচ্চভূমি ও
  3. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল।

ল্যাব্রাডর উচ্চভূমি – পূর্বের মালভূমির উত্তরে অবস্থিত ল্যাব্রাডর উচ্চভূমি যার গড় উচ্চতা 670 মি-এর কম।

নিউ ইংল্যান্ড উচ্চভূমি – পূর্বের উচ্চভূমির মধ্যভাগে অবস্থিত নিউ ইংল্যান্ড উচ্চভূমি যার গড় উচ্চতা 2,000 মি। এই অঞ্চলেই অবস্থিত মাউন্ট ওয়াশিংটন (উচ্চতা 1,917 মি) শৃঙ্গ।

অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল – পূর্বের উচ্চভূমির সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অংশ হল অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল। এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এটি একটি উচ্চভূমিতে পরিণত হয়েছে। এই অঞ্চলের গড় উচ্চতা 2,000 মিটারেরও কম। এই অঞ্চলকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা –

  1. পশ্চিমের খাড়া ঢালযুক্ত অ্যালঘেনি পর্বত,
  2. পশ্চিমের কাম্বারল্যান্ড মালভূমি,
  3. কাম্বারল্যান্ড মালভূমির ব্লু রিজ পর্বতের পূর্বে অবস্থিত পিডমন্ট মালভূমি,
  4. পিডমন্টের পূর্বাংশ হঠাৎ খাড়াভাবে নিচে নেমে গিয়ে সৃষ্টি করেছে প্রপাতরেখা,
  5. পিডমন্ট অঞ্চলের পশ্চিমে রয়েছে গ্রেট স্মোকি রেঞ্জ।

এই অঞ্চলে ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল (2,037 মিটার) সর্বোচ্চ শৃঙ্গ। সেন্ট লরেন্স নদী অববাহিকা লরেন্সীয় মালভূমি ও অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলকে পৃথক করেছে।

মিসিসিপি-মিসৌরি নদী সম্পর্কে টীকা লেখো।

মিসিসিপি-মিসৌরি নদীর প্রকৃতি – মিসিসিপি-মিসৌরি একটি যুগ্ম নদী। উত্তর আমেরিকার দীর্ঘতম এই নদীটি দক্ষিণবাহিনী। যুগ্ম নদী হিসেবে এটি পৃথিবীর দীর্ঘতম নদী (6,400 কিমি)।

মিসিসিপি-মিসৌরি নদীর উৎস – ইটাস্কা হ্রদ।

মিসিসিপি-মিসৌরি নদীর প্রবাহপথ – উত্তর আমেরিকার প্রধান নদী মিসিসিপি (4,000 কিমি) সুপিরিয়র হ্রদের পশ্চিম দিকে ইটাস্কা হ্রদ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। মিসিসিপির প্রধান উপনদী মিসৌরি (2,400 কিমি) রকি পর্বত থেকে উৎপন্ন হয়ে সেন্ট লুইস শহরের নিকট মিসিসিপির সঙ্গে মিলিত হয়েছে। অন্যান্য উপনদীগুলি হল – আরকানসাস, রেড, ওহিও, টেনেসি প্রভৃতি। মিসৌরি নদীর প্রবাহপথে ‘গ্রেট ফলস’ (Great Falls) জলপ্রপাত সৃষ্টি হয়েছে।

মিসিসিপি-মিসৌরি নদীর মোহানা – মিসিসিপি-মিসৌরি আমেরিকার মধ্যভাগের সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেক্সিকো উপসাগরে পড়েছে, সেখানে এই নদী মোহানায় পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি করেছে।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য‘ থেকে কিছু ‘টীকা’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

দক্ষিণ আমেরিকা - পম্পাস অঞ্চল - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দক্ষিণ আমেরিকা - পম্পাস অঞ্চল - অষ্টম শ্রেণি ভূগোল - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দক্ষিণ আমেরিকা - আমাজন অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – টীকা